Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আমদানিতেও এ বছর রেকর্ড হতে চলেছে

    জুলাই ৩, ২০২১ ৬:৫৮ পূর্বাহ্ণUpdated:জুলাই ৩, ২০২১ ৬:৫৮ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    করোনাভাইরাস মহামারীর বছরেও আমদানিতে রেকর্ড হতে চলেছে। ৩০ জুন শেষ হতে যাওয়া ২০২০-২১ অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) সব মিলিয়ে ৫ হাজার ২৪৯ কোটি (৫২.৪৯ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে।

    এই অঙ্ক গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। এ ধারা অব্যাহত থাকলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার আমদানি খাতে ব্যয় ৬০ বিলিয়ন (ছয় হাজার কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে।

    এর আগে ২০১৮-১৯ অর্থবছরে ৫৯.৯১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল দেশে; যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ।

    অর্থ বছর শেষ হতে এক মাসও বাকি নেই; এই জুন মাসেই শেষ হবে ২০২০-২১ অর্থ বছর। কিন্তু এপ্রিল পর্যন্ত আমদানির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, এপ্রিলে ৬২৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে; যা গত বছরের এপ্রিলের চেয়ে ১১৯ শতাংশ বেশি। মহামারীর মধ্যেই এ বছরের জানুয়ারিতে ৭২৩ কোটি ৫৩ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছিল। এক মাসের হিসাবে যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

    ফেব্রুয়ারি ও মার্চ মাসে আমদানি খাতে ব্যয় হয় যথাক্রমে ৫৫৬ কোটি ৪২ লাখ ও ৬১৬ কোটি ১২ লাখ ডলার। এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪২৩ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল দেশে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে আমদানি হয় যথাক্রমে ৩৮১ কোটি, ৪৬৫ কোটি ও ৪৩৭ কোটি ডলার। নভেম্বর ও ডিসেম্বর মাসে আমদানি হয় যথাক্রমে ৪৮২ কোটি ও ৫৩৭ কোটি ডলারের পণ্য।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, গত এপ্রিল মাসে বিভিন্ন পণ্য আমদানির জন্য ৫০২ কোটি ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে, যা গত বছরের এপ্রিলের চেয়ে ১৮২ শতাংশ বেশি। এই এপ্রিলে এলসি নিষ্পত্তি হয়েছে ৪৩৬ কোটি ডলারের। গত বছরের এপ্রিলে যা ছিল ২৪৭ কোটি ডলার। এ হিসাবে এলসি নিষ্পত্তি বেড়েছে ৭৬.১৯ শতাংশ।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থ বছরের বাকি দুই মাস অর্থাৎ মে ও জুন মাসে ৪০০ কোটি ডলার করে ৮০০ কোটি ডলারের পণ্যও যদি আমদানি হয়, তাহলেই মোট আমদানি ব্যয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

    গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বলেন, দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুতকেন্দ্রসহ অনেক মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি করতে হচ্ছে। আবার রফতানিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল আমদানি অব্যাহত আছে। দেশের অভ্যন্তরে ভোগও সেভাবে কমেনি। সব মিলিয়েই আমদানি বাড়ছে।

    তিনি বলেন, ‘আমদানি ব্যয় বাড়ার আরেকটি কারণ আছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম অয়েল এবং সয়াবিন তেল ও পাম অয়েলের দামও কিন্তু বেশ বেড়েছে। এতে আমদানি খরচও বেড়ে গেছে। তবে একটা উদ্বেগ আছে। নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারিজ) আমদানি কিন্তু কমছে। এর মানে হচ্ছে, বিনিয়োগ বাড়ছে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের দশ মাসে (জুলাই - এপ্রিল) মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় ২৫ শতাংশ। করোনা ভাইরাসের প্রভাব শুরুর আগ থেকেই বাংলাদেশের অর্থনীতিতে ধীরগতি ছিল। করোনার প্রভাব শুরুর পর গত বছরের মার্চ থেকে তা আরও ধীর হয়ে পড়ে। গত ২০১৯-২০ অর্থ বছর আমদানি কমেছিল ৮.৫৬ শতাংশ। রফতানি কমেছিল প্রায় ১৮ শতাংশ। ২০২০-২১ অর্থ বছরের শুরুর দিকেও আমদানি-রফতানিতে খারাপ অবস্থা ছিল। গত অক্টোবর পর্যন্ত চার মাসে আমদানি কমেছিল প্রায় ১৩ শতাংশ। নভেম্বর থেকে আমদানি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। রফতানিতেও ভাল প্রবৃদ্ধি হয়েছে। অর্থবছরের ১১ মাসে (জুলাই - মে) রফতানি আয় বেড়েছে ১৩.৬৪ শতাংশ।

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    আমদানিতেও এ বছর রেকর্ড হতে চলেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.