Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ইইউতে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধি

    জুন ২৪, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণUpdated:জুন ২৪, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রফতানি উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ০৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ। ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী এই চিত্র উঠে এসেছে।

    এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল রফতানির পরিমাণ বৃদ্ধি, যা হয়েছে ১৯ দশমিক ৭১ শতাংশ। পাশাপাশি গড়ে ইউনিট মূল্যে ৩ দশমিক ৫৭ শতাংশ প্রবৃদ্ধি এসেছে, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অন্যান্য দেশগুলোর মধ্যেও রফতানি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে—চীন, ভারত, পাকিস্তান ও কম্বোডিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

    ইউরোস্ট্যাটের তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নের মোট বৈশ্বিক পোশাক আমদানি ১৪ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে। এই সময় আমদানির পরিমাণ বেড়েছে ১৫ দশমিক ৮৪ শতাংশ, তবে ইউনিট মূল্য গড়ে ১ দশমিক ৪১ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ইউনিট মূল্যেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হওয়ায় এটি একটি ব্যতিক্রমী সাফল্য।

    বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বিশেষ করে, এমন একটি সময়ে যখন গড়ে ইউনিট মূল্য অন্যান্য দেশগুলোর জন্য কমছে, সেখানে বাংলাদেশ উল্টো প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে—এটি আমাদের সক্ষমতা এবং পণ্যের গুণগত মানের প্রতিফলন।”

    তিনি আরও বলেন, “তবে আমাদের সামনে এখনো চ্যালেঞ্জ রয়েছে। চীন এখনো ইউরোপীয় বাজারে এক নম্বরে আছে এবং ভিয়েতনামও ভালো করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা—ইরান-ইসরায়েল সংঘাতের ফলে বিশ্ববাণিজ্যে চাপ সৃষ্টি হচ্ছে, পরিবহন খরচ বেড়েছে এবং অর্ডার নিশ্চিত করার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হয়েছে।”

    রুবেল আশঙ্কা প্রকাশ করে জানান, “ইইউ'র আসন্ন পরিবেশগত ও সামাজিক মানসম্পন্ন উৎপাদন নিশ্চিতকরণ সংক্রান্ত নতুন বিধিনিষেধ রফতানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এসব আইন বাস্তবায়িত হলে উৎপাদন ব্যয় বাড়বে এবং ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্য তা টিকে থাকা কঠিন করে তুলবে।”

    তার মতে, আগামী দিনগুলোতে রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে প্রতিষ্ঠানগুলোকে আরও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় রূপান্তর করতে হবে। একই সঙ্গে দক্ষ জনবল গড়ে তোলা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ইউরোপের নতুন মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রস্তুত হতে হবে। “২০২৫ সাল এবং তার পরবর্তী সময়ে যদি আমরা সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাহলে অর্ডার বৃদ্ধির যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে,”—উল্লেখ করেন পোশাক খাতের এই ব্যবসায়ী নেতা।

    বর্তমানে ইইউ বাংলাদেশের তৈরি পোশাকের সর্ববৃহৎ গন্তব্য বাজার। দেশের পোশাক রফতানির প্রায় অর্ধেকই এই অঞ্চলে পাঠানো হয়। ফলে, ইউরোপীয় বাজারে প্রবৃদ্ধির ধারাবাহিকতা দেশের রফতানি খাত এবং সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে। ●
    অকা/তৈপোশি/ই/সকাল/২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.