Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে

    এপ্রিল ১৩, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ আমদানি কম হওয়ায় দাম বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এ কারণে সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে।

    পহেলা বৈশাখের আগেই যেন সোনার চেয়েও দামি হয়ে উঠেছে বাজারে ইলিশের দাম। কয়েকদিন ধরে মণপ্রতি লাখ টাকা নিচে নামেনি বড় সাইজের ইলিশের দাম। আর ছোট সাইজের দামও আগে থেকে মণপ্রতি ৮-১০ হাজার টাকা বেড়েছে।

    খুব সামান্য পরিমাণ ইলিশ বাজারে উঠেছে। এর মধ্যে ১০ এপ্রিল এসেছিল ৫০ মণের মতো। তবে ১১ এপ্রিল একটু বেড়েছে। এদিন বরিশালের মোকাম পোর্ট রোডে চারশ মনের মতো ইলিশ বেচা-বিক্রি হয়েছে।

    ১২ এপ্রিল মোটামুটি ইলিশের আমদানি ছিল বাজারে। বরিশাল পোর্ট রোড বাজারের খুচরা বিক্রেতা মাসুম মৃধা বলেন, বাজারে দেড় কেজি সাইজের কোনো মাছ নেই অনেকদিন ধরে। এক কেজি তিনশ থেকে কেজির ওপরের সাইজের মাছ কিছু পাওয়া যায়। তার দাম আকাশছোঁয়া। তিনি বলেন, ১১ এপ্রিল পোর্ট রোড বাজারে এক কেজি দুইশ ও একশ গ্রাম ওজন সাইজের মাছের প্রতি কেজি মাছ পাইকারিতে তিন হাজার ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে। প্রতিমণ ছিল দেড় লাখ টাকা। খুচরা বাজারে যা আরও দুই থেকে তিনশ টাকা বেশি দরে বিক্রি হয়েছে। এক কেজি সাইজের প্রতিমণ বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার টাকায়। এতে প্রতি কেজির দাম পড়েছে তিন হাজার টাকা। এক কেজির কম ৮০০-৯০০ গ্রাম ওজন সাইজের মাছের এক লাখ পাঁচ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। আধা কেজি ওজন সাইজের প্রতিমণ ৬০/৬৫ হাজার, চারশ গ্রাম সাইজের প্রতিমণ ৫০-৫৫ হাজার, তিনশ গ্রাম ওজন সাইজের প্রতিমণ মাছ ৪০ হাজার ও পাঁচটিতে কেজি সাইজের প্রতিমণ ১২-১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

    এর আগে১০ এপ্রিল আরও বেশি দামে বেচা-বিক্রি হয়েছে জানিয়ে মাছ ব্যবসায়ী হৃদয় হাওলাদার বলেন, ১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ শিকার নিষেধাজ্ঞা শুরু হবে। তাই সমুদ্রে শিকার করা মাছ নিয়ে দুপুরের পর একটি ট্রলার এসেছে। তাই একটু দাম কমেছে। দুই-একদিনের মধ্যে আরও আসবে। তখন মাছের দাম আরও কমবে।

    সমুদ্রে থেকে মাছ শিকার করে নিয়ে আসা নিপা ২ ট্রলারের মো. দেলোয়ার হোসেন বলেন, আট দিন ধরে সমুদ্রে শিকার করেছেন ৩০ মণ মাছ। এরমধ্যে বড় সাইজের কোনো মাছ নেই। চারশ ও তিনশ গ্রাম সাইজের মাছ ধরা পড়েছে। ওই মাছ ১০ লাখ টাকায় বিক্রি করেছেন। এবারে সমুদ্রে মাছ শিকার করে তাদের সাত লাখ টাকা লাভ হয়েছে।

    ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নাসিরউদ্দিন বলেন, জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ভোলা, বরিশাল ও পটুয়াখালীর মেঘনা, তেতুলিয়া, পদ্মা, কালাবদর ও গজারিয়া নদীতে অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ রয়েছে। এমনিতে এ সময় ইলিশ মাছ একটু কম হয়েছে। বিগত সময়ের চেয়ে এবার কঠোরভাবে নিষেধাজ্ঞা মানতে বাধ্য করা হয়েছে। এর কারণে এখন ইলিশ মাছ কম। তবে এর সুফল আগস্ট ও সেপ্টেম্বরে মিলবে।

    বাজারে ইলিশ মাছ কিনতে আসা শাহিন হাওলাদার বলেন, কয়েকদিন আগে এক হাজার দুইশ টাকা কেজি দরে দুইটি মাছ কিনেছি। দুইটি মাছের ওজন হয়েছিল দেড় কেজি। সেই সাইজের মাছের দাম জিজ্ঞেস করে কেনার ইচ্ছে নেই। বৈশাখ উপলক্ষে ইলিশ কেনা পরিকল্পনা বাদ দিয়েছি। তিনি বলেন, পোর্ট বাজারের বর্তমানে আধা কেজি সাইজের ইলিশের দাম চাইছে এক হাজার ৬৫০ টাকা। এত দাম দিয়ে ইলিশ কেনার কোনো মানে হয়।

    মাছ ব্যবসায়ী কবির বলেন, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ ও ফরিদপুরে ইলিশ পাঠান। বর্তমানে যে পরিমাণ চাহিদা রয়েছে, সেই মাছ পাঠাতে পারেন না। কারণ মাছের যে দাম। ওই দামে মানুষ কিনবে না। তাই ছোট ট্রাকে মাত্র ২৬ কার্টন মাছ পাঠানো হয়েছে।  ●

    অকা/আখা/ফর/বিকাল/১৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.