Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কভিড-১৯ মহামারী সংকট কাটিয়ে উঠছে বৈশ্বিক প্রযুক্তি

    জুলাই ১৩, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সারা বিশ্বেই প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ছে নতুন নতুন উদ্ভাবন ও চাহিদার ফলে। এর একটি সাধারণ চিত্র উঠে এসেছে ব্যক্তিগত কম্পিউটার বা পিসি বিক্রিতে। বেশ কয়েক প্রান্তিক মন্দার পর দুই প্রান্তিকে প্রবৃদ্ধি দেখল খাতটি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার বিক্রির পরিমাণ ৩ শতাংশ বেড়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)।

    আইডিসির প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ সময় বিশ্ববাজারে ৬ কোটি ৪৯ লাখ ইউনিট কম্পিউটার বিক্রি হয়েছে।

    বিশ্বব্যাপী ২০২২ ও ২০২৩ সালে পিসি বিক্রি ছিল নিম্নমুখী। সে ধারা কাটিয়ে গত দুই প্রান্তিকে কম্পিউটার বিক্রির পরিমাণ বেড়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। আইডিসির বিশ্লেষকরা ধারণা করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসের চাহিদা বাড়ার কারণে বিশ্বে কম্পিউটার বিক্রি বেড়েছে।

    ব্যক্তিগত কম্পিউটারের বাজারে বিক্রির দিক থেকে শীর্ষে ছিল লেনোভো। জুনে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির বাজার হিস্যা ছিল ২২ দশমিক ৭ শতাংশ। এর পরই ২১ দশমিক ১ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এইচপি। তবে এ সময় ডেলের বিক্রি কমেছে ২ দশমিক ৪ শতাংশ। অ্যাপল ও এসারের রয়েছে যথাক্রমে ৮ দশমিক ৮ ও ৬ দশমিক ৮ শতাংশ বাজার হিস্যা।

    তবে ডেস্কটপ কম্পিউটারের চাহিদা বাড়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৮ শতাংশ বেশি ম্যাক কম্পিউটার বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

    বাজার বিশ্লেকদের ধারণা, কভিড-১৯ মহামারী ও সরবরাহ চেইনের সংকট কাটিয়ে উঠছে বৈশ্বিক প্রযুক্তি খাত। চলতি বছর কম্পিউটারের বৈশ্বিক বাজার আরও প্রবৃদ্ধি অর্জন করবে। কেননা উইন্ডোজ ১১ ব্যবহারের কারণে গ্রাহকের একটি বড় অংশ তাদের ডিভাইস পরিবর্তন করছে। বর্তমানে আগের তুলনায় কম্পিউটারের ব্যবহার ও ক্রয়াদেশ বাড়ছে। ফলে সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলো বাজারে বড় ধরনের সুবিধা পাবে।

    এর আগে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কম্পিউটার বিক্রি ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ কোটি ৭২ লাখ ইউনিট ছাড়িয়েছিল। দুই বছর টানা সাতটি প্রান্তিকে বিক্রি কমে যাওয়ার পর ২০২৪ সালের প্রথম তিন মাসে পিসির বৈশ্বিক বিক্রি বাড়ে। ওই প্রান্তিক শেষে বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

    বছরের প্রথম প্রান্তিকেও বিক্রির দিক থেকে শীর্ষে ছিল লেনোভো। কোম্পানিটির বাজার হিস্যা ছিল ২৪ শতাংশ। ওই সময় আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটি ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল এবং ১ কোটি ৩৭ লাখ ইউনিট নোটবুক ও ডেস্কটপ বিক্রি করেছিল। দ্বিতীয় স্থানে থাকা এইচপি ১ কোটি ২০ ইউনিট কম্পিউটার ও অন্যান্য ডিভাইস বিক্রি করেছিল।

    প্রযুক্তি খাতসংশ্লিষ্ট ও বিশ্লেষকদের তথ্যানুযায়ী, সব খাতে কম্পিউটারের চাহিদা বাড়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। উইন্ডোজ ১১-এর ব্যবহার ও এআই ফিচারযুক্ত কম্পিউটারের কারণে বছরের বাকি সময় গ্রাহক পর্যায়ে চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা। ●

    অকা/প্রযুক্তি/ফর/সকাল/১৩ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কম্পিউটার

    এই বিষয়ে আরও সংবাদ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    অনিশ্চিত আলিবাবার বিনিয়োগ; চাপে দারাজ বাংলাদেশ

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.