Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কৌশলগত পরিবর্তন সামিট গ্রুপের নেতৃত্ব

    এপ্রিল ৩০, ২০২৪ ২:৩৯ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান সামিট গ্রুপের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির নেতৃত্বে কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে জাফর উম্মিদ খানকে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের (এসওএসসিএল) চেয়ারম্যান (১৭ই এপ্রিল, ২০২৪ থেকে কার্যকর) এবং লতিফ খানকে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) চেয়ারম্যান পদে (২৯ শে এপ্রিল, ২০২৪ থেকে কার্যকর) নির্বাচনের অনুমোদন করেছেন। তাঁরা দুজন ইতিপূর্বে যথাক্রমে প্রতিষ্ঠানগুলোর ভাইস-চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।

    গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের বিষয়ে মুহাম্মদ আজিজ খান বলেন, “সামিটের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অবদান রাখতে পারা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। আমি গত এক দশক যাবৎ ধরে নেতৃত্বের দায়িত্ব পরিবর্তনের পরিকল্পনা করে আসছি। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা ভাইয়েরা আমাদের সন্তানদের ব্যবসার সঙ্গে যুক্ত করি আর আমার ভাইয়েরা প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এ বছর আমি ৭০ বছরে পা দিয়েছি আর তাই নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর এখনই উপযুক্ত সময়। দেশের সর্ববৃহৎ অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসেবে দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা সবসময়ই সচেতন। নতুন নেতৃত্বের সফল যাত্রাতে আমি তাঁদের জন্য সবার কাছে বিনীতভাবে দোয়া ও সহায়তা চাচ্ছি।”

    জাফর উম্মিদ খান বলেন, “আমার চেয়ারম্যান আমাকে সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের চেয়ারম্যান পদের দায়িত্ব হস্তান্তর করেছেন। আমার প্রত্যাশা এই প্রতিষ্ঠানকে আরও সফল অবস্থায় পরবর্তী প্রজন্মের কাছে দিতে পারব, এটাই এখন আমার মূল লক্ষ্য।”

    লতিফ খান বলেন, “আমাদের প্রিয় বড় ভাই ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নির্দেশনার অধীনেই আমরা নতুন পদে দায়িত্ব পালন করব। আমি ব্যক্তিগতভাবে আজিজ ভাই এবং সামিটের কাছে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”

    ইতিমধ্যে ভাইদের মধ্যে ফরিদ খান সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ারস লিমিটেডের চেয়ারম্যান পদে যথাক্রমে ২০২১ সালের ২৮শে ডিসেম্বর এবং ২০২২ সালের ৩০শে মে থেকে দায়িত্ব পালন করছেন।

    সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সামিটের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর হোল্ডিং কোম্পানি সামিট করপোরেশন লিমিটেড এবং সিঙ্গাপুরের সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে কর্মরত থাকবেন। এ ছাড়াও গ্রুপের অধীনে অন্যান্য কোম্পানিগুলোর পরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।

    অকা/বশি/ফর/ সকাল, ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    উন্নয়ন দায়িত্ব পরিকল্পনা

    এই বিষয়ে আরও সংবাদ

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার

    কমলো এলপি গ্যাসের দাম

    দুই দফা বৃদ্ধির পর কমল ফার্নেস অয়েলের দাম

    অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.