Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গার্ডিয়ান লাইফের সঙ্গে আর.ডি.আরএস বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

    সেপ্টেম্বর ৪, ২০২১ ১০:৩২ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ৪, ২০২১ ১০:৩২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্স লিমিটেড সম্প্রতি আর.ডি.আরএস বাংলাদেশের সঙ্গে একটি ক্ষুদ্র বীমার চুক্তি স্বাক্ষর করেছে।

    গ্রামীন জনগোষ্ঠীর ক্ষমতায়নে আর.ডি.আর.এস বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুপরিচিত উন্নয়ন সংস্থা। বর্তমানে এই সংস্থাটি দেশের ২৯টি জেলায় ৩৪ লাখেরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারে আর্থিক অগ্রগতি সাধনে কাজ করে আসছে এবং ৩৯৬টি সমবায় সমিতির সঙ্গে যুক্ত হয়ে প্রান্তিক সদস্যের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

    এই চুক্তির আওতায় গার্ডিয়ান লাইফ আর.ডি.আর.এস বাংলাদেশের গ্রাহকগন / ঋণ গ্রহীতাদের জীবন ও অক্ষমতা বীমা কাভারেজ প্রদান করবে। এছাড়া, কোন ঋণ গ্রহীতার মৃত্যুতে তার নমিনিকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নগদ অর্থ প্রদান করবে। যার ফলে ঋণ গ্রহীতার পরিবারের নির্ভরশীল সদস্যরা মৃত্যু পরবর্তী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে। এই চুক্তির আওতায় উভয় সংস্থা প্রায় ১০ লক্ষ নিম্ন আয়ের ঋণ গ্রহীতার সম্ভাব্য আর্থিক ঝুঁকি নিরসন এবং একটি সুরক্ষিত জীবনযাপন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করবে।

    গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং আর.ডি.আর.এস বাংলাদেশের নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

    এছাড়া আর.ডি.আর.এস বাংলাদেশ এর পক্ষ থেকে মোঃ ফায়েজুর রহমান, সিনিয়র ডিরেক্টর, মাইক্রোফাইন্যান্স এবং গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে মাজেদুর রশিদ চৌধুরী, হেড অফ ফাইন্যান্স এন্ড একাউন্টস, আহমেদ ইশতিয়াক মাহমুদ, হেড অফ ব্যাংকাস্যুরেন্স, আবদুল হালিম, হেড অফ মাইক্রোইনস্যুরেন্স, তৌহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, মাইক্রোইনস্যুরেন্স, ইরতিফা বিনতে জালাল, এক্সিকিউটিভ অফিসার, মাইক্রোইনস্যুরেন্স এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, দেশের ক্ষুদ্রবীমার সহায়তায় গার্ডিয়ান লাইফ ২০১৬ সালে সর্বপ্রথম ব্র্যাক এর ক্ষুদ্রঋণ গ্রাহকগণদের “গার্ডিয়ান ব্র্যাক বীমা” নামক মাইক্রোক্রেডিট শিল্ড বীমা চালু করে যার মাধ্যমে বীমা সেবা ছড়িয়ে দেয়া সম্ভব হয় সমাজের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে। এ সেবার আওতায় বর্তমানে দেশব্যাপী প্রায় এক কোটি জীবন সুরক্ষার ছায়াতলে সুরক্ষিত রয়েছে। খবর বিজ্ঞপ্তির ●

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    গার্ডিয়ান লাইফের সঙ্গে আর.ডি.আরএস বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.