Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চেক জমা নির্দেশনা না পাল্টালে পুঁজিবাজার আরও নড়বড়ে হবে

    অক্টোবর ১৮, ২০২২ ৫:১৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চেক জমা দিয়ে শেয়ার কেনা যাবে না- এমন নির্দেশনা না পাল্টালে পুঁজিবাজার আরও নড়বড়ে হবে বলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে সতর্ক করে দিয়েছে স্টক ব্রোকাররা।

    টাকা নগদায়ন হওয়ার আগ পর্যন্ত শেয়ার কিনতে না দেয়ার নির্দেশনা জারির পর থেকে পুঁজিবাজারে ভাটার টান পড়ার মধ্যে রীতিমতো চিঠি দিয়ে চাপ দেয়া হয়েছে। বিএসইসির পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইকেও চিঠি দেয়া হয়েছে।

    বিএসইসি বলছে, এটি এটি নতুন কোনো কিছু নয়। পুঁজিবাজারের মূল আইনে প্রথম থেকেই ছিল। এই আইনের আওতায় অনেক ব্যবস্থাও নেয়া হয়েছে।

    ব্রোকাররা বলছেন, এটি আসলে নতুন করে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। ২০১০ সালের পর তুলে দেয়া হয়েছিল। আর এখন বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন প্রযুক্তিগত কারণে সেটা সম্ভব নয়।

    গত ১১ অক্টোবর স্টক ব্রোকারদের প্রতি জারি করা বিএসইসির এক নির্দেশনায় বলা হয়, চেকের টাকা নগদায়নের আগে তা দিয়ে শেয়ার কেনা যাবে না। নির্দেশনাটি আপাতদৃষ্টিতে গুরুত্বপূর্ণ মনে না হলেও সেটি পুঁজিবাজারে বড় চাপ তৈরি করেছে।

    এর পরের কর্মদিবসে লেনদেন কয়েক মাস পর নেমে আসে হাজার কোটি টাকার নিচে। দর হারাতে থাকে বিপুল সংখ্যক কোম্পানি।
    এরপর ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পক্ষ থেকে বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) চিঠি পাঠানো হয়।

    এতে বলা হয়েছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর একবার নির্দেশনা এসেছিল, গ্রাহক থেকে ব্রোকারেজ হাউসগুলো যে চেক পাবে, তা আগে নগদ টাকায় পরিণত করতে হবে। অর্থাৎ চেকের টাকা যখন ব্রোকারেজ হাউসের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তখন তারা সেই টাকা দিয়ে বিনিয়োগকারীকে শেয়ার কিনে দিতে পারবে।

    এই সিদ্ধান্তের পর পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছিল। এর পরিপ্রেক্ষিতে দুই দিন পর ২০১০ সালের ৮ ডিসেম্বর ওই নির্দেশনা তুলে দেয়া হয়। এখন আবার নতুন করে নগদ টাকায় শেয়ার কেনার বিষয়টি বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। এটির প্রভাব দেশের পুঁজিবাজারের ওপরে ভালো হবে না। তাই এই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়েছে ডিবিএ।

    চিঠিতে বলা হয়েছে, দেশে রিয়েল টাইম ব্যাংকিং ব্যবস্থা নেই। ফলে কখনো কখনো দেখা যায় যে গ্রাহক আগে চেক জমা দেন। সেই চেকের বিপরীতে গ্রাহককে শেয়ার কিনে দেয় ব্রোকারেজ হাউসগুলো। এই নিয়মে কোনো সমস্যা হচ্ছে না। এ ছাড়া সব গ্রাহক এই সুবিধা পান না। যারা ভালো গ্রাহক, তারাই শুধু এই সুবিধা পান। যেহেতু এর ঝুঁকি ব্রোকারেজকে নিতে হয়।

    চিঠিতে আরও বলা হয়, এই নিয়ম বাস্তবায়ন করতে গেলে দেশের পুঁজিবাজারের লেনদেন কমে যাবে। বাজারে সূচক কমে গেলে বিনিয়োগকারীদের একটি বড় অংশ বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে ফেলতে পারেন। ফলে দীর্ঘমেয়াদে বাজার মন্দা দেখা দিতে পারে। তাই এই আইনের বাস্তবায়নের ওপর স্থগিতাদেশ দেয়া দরকার।

    ডিবিএর সাবেক সভাপতি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী বলেন, ‘বিএসইসি যেটা চাইছে, সেটি প্রযুক্তিগত কারণেই সম্ভব নয়। ২০১০ সালে একবার যেটি করার চেষ্টা করে বাজারে নেতিবাচক প্রভাবের কারণে পেছানো হয়েছে, সেটি এবার কেন করতে যাচ্ছে তাই তো বুঝলাম না। এমনিতেই পুঁজিবাজার নানা চাপে আছে। এর মধ্যে এই ধরনের নির্দেশনা বিনিয়োগকারীদের কাছে আরও নেতিবাচক বার্তা যাবে।’

    বিএসইসি কমিশনার আব্দুল হালিম বলেন, ‘এ বিষয়টি খুব স্পষ্ট করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১৬ ধারায় বলা আছে, কোনোভাবেই নগদ টাকা ছাড়া শেয়ার কেনা যাবে না। এটি কোনো দিন স্থগিত ছিল না। কোনো নোটিফিকেশন দিয়ে এটি কোনো দিন বন্ধ করা যায় না। এটির ব্যাপারে আমরা সব সময় ব্যবস্থা নিয়ে আসছি।’

    অকা/পুঁবা/ দুপুর, ১৮ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    চেক জমা নির্দেশনা না পাল্টালে পুঁজিবাজার আরও নড়বড়ে হবে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.