Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    আগস্ট ৪, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিশেষ প্রতিবেদক> 

    জীবন বীমা করার সময়ে অতিরিক্ত সুরক্ষা বা ‘রাইডার’ সুবিধা গ্রহণের ক্ষেত্রে কঠোর অবস্থানে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন (জেবিসি)। এখন থেকে জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপনকারী এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত আবেদনকারীরা আর সহজে এই সুবিধা পাবেন না। এমনকি আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া বা গোপন রাখার বিষয়টি পরবর্তীতে প্রমাণিত হলে সম্পূর্ণ বীমা দাবি সরাসরি বাতিল করা হবে।

    বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে এবং ঝুঁকি মূল্যায়নের দুর্বলতা দূর করতে গত ২৬ জুলাই এ-সংক্রান্ত ১৪ দফা কড়া নির্দেশনামূলক নীতিমালা জারি করেছে জেবিসি। দেশের সকল আঞ্চলিক, করপোরেট ও শাখা কার্যালয়ে এ নির্দেশ অবিলম্বে অনুসরণের কথা বলা হয়েছে।

    রাইডার সুবিধা ও সাম্প্রতিক জটিলতা

    মূল জীবন বীমা পলিসির সঙ্গে অতিরিক্ত প্রিমিয়াম যোগ করে গুরুতর রোগে আক্রান্ত হওয়া, দুর্ঘটনায় মৃত্যু, স্থায়ী অক্ষমতা কিংবা মূল প্রিমিয়াম মওকুফের মতো যে অতিরিক্ত সুরক্ষাবলয় তৈরি করা হয়—সেটিকে বিমার ভাষায় বলা হয় ‘রাইডার’।

    জেবিসি সূত্রে জানা গেছে, এতদিন রাইডার অনুমোদনে ভিন্ন ভিন্ন চর্চা এবং দুর্বল ঝুঁকি মূল্যায়নের সুযোগ নিয়ে অনেকেই গুরুতর শারীরিক জটিলতা গোপন রেখে বীমা সুবিধা অনুমোদন করিয়ে নিচ্ছিলেন। কিন্তু পরবর্তীতে দাবি নিষ্পত্তির সময় প্রকৃত তথ্য সামনে এলে দাবি বাতিল হতো, যা প্রতিষ্ঠানটিকে বহু আইনি জটিলতা ও গ্রাহক ক্ষোভের মুখোমুখি দাঁড় করিয়েছিল।

    নতুন নীতিমালার মূল বিষয়সমূহ

    • পরীক্ষা-নিরীক্ষার পরেই অনুমোদন: রাইডার সুবিধা কেবল সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম ব্যক্তিরাই পাবেন। এখন থেকে কেবল আবেদনকারীর কথার ওপর নির্ভর না করে লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিনসহ নানা ডাক্তারি পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত সাপেক্ষে রাইডার অনুমোদন করা হবে।

    • যেসব রোগে সুবিধা মিলবে না: ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, লিভার সিরোসিস, পক্ষাঘাত কিংবা এইচআইভি/এইডসের মতো জটিলতায় আক্রান্তরা এই সুবিধার আওতায় আসবেন না। এছাড়া বিগত দুই বছরের মধ্যে গুরুতর রোগে হাসপাতালে ভর্তি বা বড় চিকিৎসার ইতিহাস থাকলেও মিলবে না সহজে রাইডার।

    • ঝুঁকিপূর্ণ পেশায় কড়াকড়ি: রোগ ব্যাধির পাশাপাশি বিপজ্জনক পেশা বা ঝুঁকিপূর্ণ খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রবিশেষে রাইডার সুবিধা দেওয়া হবে না অথবা কঠোর ঝুঁকি মূল্যায়নের মুখোমুখি হতে হবে।

    • মূল পলিসি বাতিল হলে রাইডার শেষ: মূল জীবন বীমা পলিসি ল্যাপস, সারেন্ডার বা বাতিল হলে সহযোগী এই রাইডার সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

    তথ্য গোপনে সরাসরি দাবি বাতিল

    নতুন নির্দেশনার সবচেয়ে কঠোর ও স্পষ্ট বারতায় বলা হয়েছে—আগের রোগ, অপারেশন, চিকিৎসা বা হাসপাতালে ভর্তির তথ্য গোপন রাখা হলে কিংবা মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট রাইডারের দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হবে। প্রয়োজনে প্রতারণার দায়ে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।

    বিশেষজ্ঞদের পরামর্শ: বীমা বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই নীতিমালায় আতঙ্কিত হওয়ার কিছু নেই; বরং এটি প্রকৃত বীমাগ্রহীতাদের সুরক্ষার একটি ইতিবাচক পদক্ষেপ। বীমা নেওয়ার সময় কোনো তথ্য না লুকিয়ে সঠিক তথ্য প্রদান করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করাই হবে বুদ্ধিমানের কাজ, নতুবা একটি ছোট ভুল তথ্যের কারণে ভবিষ্যতে পরিবারকে পুরো বীমা সুবিধা থেকেই বঞ্চিত হতে হবে।

    বীমা সংশ্লিষ্টদের মতে, রাইডার সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে যে অস্পষ্টতা ছিল, নতুন নির্দেশনা তা অনেকটাই দূর করবে। একই সঙ্গে সব শাখায় অভিন্ন নিয়ম অনুসরণ করা হলে অনুমোদন ও দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা বাড়বে, প্রতারণার সুযোগ কমবে এবং প্রকৃত গ্রাহকের স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত হবে।

    জীবন বীমা নীতিমালা রাইডার

    এই বিষয়ে আরও সংবাদ

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.