জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রাহক শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ম্যান মরহুম আবদুস সালামের মৃত্যুজনিত গ্রুপ বীমা দাবীর ৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকার চেক ৫ জুন শরীয়তপুরে সমিতির কার্যালয়ে জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেন এর নিকট হস্তান্তর করেন কোম্পানির সিনিয়র জিএম সৈয়দ মাসকুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান, ডিভিপি (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার, জিএম মো. বোরহান উদ্দিন ও ডিজিএম ইব্রাহিম হাওলাদার জীবন এবং শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (অর্থ) মো. সেলিম হাসান, এজিএম (প্রশাসন) মো. আওয়াল হোসেন ও এজিএম (মানব সম্পদ) এ এইচ এম খায়রুল আলম। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

