Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    টাকার মান কমলো আবার

    এপ্রিল ৪, ২০২৩ ৫:১২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির রেট ১ টাকা বাড়িয়ে ১০৩ টাকা করেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে এ পর্যন্ত ১৪ বার ডলারের দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সর্বশেষ ৮ বারই ১ টাকা করে বাড়ানো হয়েছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত রিজার্ভ থেকে ১০ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমানে দেশের ফরেন কারেন্সি রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের বেশি রয়েছে।

    ২০২১-২২ অর্থবছরে ৭.৬২ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছিল। অবশ্য মহামারি বিধ্বস্ত ২০২০-২১ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক কম আমদানি এবং উচ্চ রেমিট্যান্স প্রবাহের মধ্যে ব্যাংকগুলো থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার কেনে। 

    এর আগে সর্বশেষ গত ১ মার্চ ডলারের রেট ১ টাকা বাড়িয়ে ১০২ টাকা করা হয়েছিল। এছাড়া ফেব্রুয়ারি, জানুয়ারি ও গতবছরের ডিসেম্বরেও ১ টাকা বেড়েছিল কেন্দ্রীয় ব্যাংকের ডলারের দাম।

    কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির এই রেটটিকে বলছে 'বাংলাদেশ ব্যাংকের সেলিং রেট'। যে ১ টাকা বাড়ানো হয়েছে সেটিকে বলা হচ্ছে বাজারের সঙ্গে 'এডজাস্টমেন্ট'। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সেলিং রেট বাড়লে সেটিকে 'টাকার অবমূল্যায়ন' বলে ধরা হতো।

    ডলারের দাম বাড়ালেও রিজার্ভ থেকে ডলার বিক্রির পরিমাণ আগের তুলনায় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা বলেন, 'আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে পরিমাণ ডলার চাইছি, তারা আমাদের সে পরিমাণ ডলার দিচ্ছে না। ফলে প্রয়োজনীয় ডলারের জন্য আমাদের প্রচলিত বাজারের উপর নির্ভর করতে হচ্ছে।'

    নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'আমরা চাইছি ডলার বিক্রির রেটে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে গ্যাপ কমিয়ে নিয়ে আসতে, এর অংশ হিসেবেই কেন্দ্রীয় ব্যাংক রেট বাড়িয়েছে।'

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো গত ২ এপ্রিল নিজেদের মধ্যে সর্বোচ্চ ১০৭ টাকা রেটে ডলার কেনাবেচা করেছে।

    এর আগে বেশ কয়েক দফায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বাজার ও কেন্দ্রীয় ব্যাংকের ডলারের দামের পার্থক্য কমিয়ে নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন। সর্বশেষ গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোঃ মেজবাউল হক সাংবাদিকদের জানান, "আমরা ইতিমধ্যে সিঙ্গেল রেট বাস্তবায়নের কাছাকাছি চলে এসেছি। সিঙ্গেল রেট মানে কিন্তু একটা রেট না, যে কয়টা রেট থাকবে সেগুলো ২% ব্যান্ডের মধ্যে থাকবে। রেমিট্যান্স, এক্সপোর্ট প্রসিডসহ ডলারের বাকি রেটগুলো প্রায় ২% ব্যান্ডের মধ্যে চলে আসলেও কেন্দ্রীয় ব্যাংকের ডলার সেলিং রেটটা এখনো কম আছে, আমরা সেটি ধীরে ধীরে বাজারভিত্তিক করবো।।"

    সে বাজারভিত্তিক করার অংশ হিসেবেই রিজার্ভ থেকে ডলার বিক্রির দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংক খাতের নীতিনির্ধারণী সংস্থার একাধিক কর্মকর্তা টিবিএসকে জানিয়েছেন, আগামী কয়েক মাসে রিজার্ভ থেকে ডলার বিক্রির দাম আরো কিছুটা বাড়তে পারে।

    বর্তমানে বাজারে ডলারের বেশ কয়েকটি রেটের প্রচলন আছে। এর মধ্যে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) সিদ্ধান্ত অনুযায়ী, এক্সপোর্ট প্রসিডে ১০৫ এবং রেমিট্যান্সের ১০৭ টাকা রেট দিচ্ছে ব্যাংক। তবে ২০টির মতো ব্যাংক রেমিট্যান্সের ডলারের এই রেট মানছে না, তারা ১১৪ টাকা পর্যন্ত রেট দিচ্ছে। এছাড়া সোমবার ইমপোর্ট সেটেলমেন্টে গড়ে ১০৬.৭৩ টাকা রেট ধরেছে ব্যাংকগুলো। যদিও আমদানিকারকরা দাবি করেছেন, ব্যাংকগুলো তাদের কাছে ১১৫ টাকা পর্যন্ত রেট নিচ্ছে।

    অকা/ব্যাংখা/ সকাল, ০৪ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    টাকার মান কমলো আবার

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.