Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলারের দাম কমল বিশ্ব বাজারে

    আগস্ট ২৩, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    ইউরো ও ইয়েনসহ বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার সাপেে ডলার ইনডেক্স প্রণয়ন করা হয়। ২২ আগস্ট সেই ডলার শেষে ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৯৭ দশমিক ৫৮-এ। পাওয়েলের বক্তব্যের আগে সূচকটির মান ছিল প্রায় ৯৮ দশমিক ৭০।

    ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যে ২২ আগস্ট বিশ্ব বাজারে ডলারের দাম কমেছে। সেপ্টেম্বরে নীতি সুদহার কমতে পারে বলে তিনি ইঙ্গিত দিলেও স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তারপরও ডলারের দামে প্রভাব পড়েছে।

    ডলারের বিপরীতে ইউরোর মান বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। ফলে প্রতি ইউরোর বিপরীতে পাওয়া যাচ্ছে ১ দশমিক ১৭৩৯ ডলার। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের মান হয়েছে ১৪৬ দশমিক ৬২।

    মার্কিন শ্রম বাজার সম্পর্কে পাওয়েল বলেন, এখন ভারসাম্যটা অদ্ভুত ধরনেরকর্মী চাহিদা আর সরবরাহ দুটোই কমে গেছে। এতে কর্মসংস্থানের ঝুঁকি বেড়ে চলেছে। তার সতর্ক বার্তা, এই ঝুঁকি বাস্তব হলে তা খুব দ্রুত সামনে আসতে পারে। ফেডের বার্ষিক সম্মেলনে আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের সামনে এ কথা বলেন তিনি।

    টরন্টোভিত্তিক প্রতিষ্ঠান করপের প্রধান বাজার কৌশলবিদ কার্ল শামোটা বলেন, বাজার যা আশা করেছিল, পাওয়েলের বার্তা ততটা পূরণ করতে পারেনি। তবে ডলারের দাম পড়ছে, সেপ্টেম্বরে সুদ কমার সম্ভাবনা বাড়ছে আর বাজার আরও শিথিল মুদ্রানীতির জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য বলছে, ১৬-১৭ সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির বৈঠকে সুদহার কমার সম্ভাবনা সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা, এই সম্ভাবনা এখন ৯১ শতাংশ। ২২ আগস্ট সকালেই তা ছিল ৭২ শতাংশ। বছরের শেষ নাগাদ মোট ৫৬ ভিত্তি পয়েন্ট সুদ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে, আগে যা ছিল ৪৮ ভিত্তি পয়েন্ট।

    জুলাই মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান হয়েছে। এর পর থেকেই ব্যবসায়ীরা ধারণা করছিলেন, সেপ্টেম্বরে নীতি সুদহার কমার সম্ভাবনা বাড়ছে। শুল্কজনিত মূল্যবৃদ্ধি সীমিত থাকায় সেই ধারণা আরও জোর পায়। তবে উৎপাদক মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়া এবং আগস্টে ব্যবসায়িক কার্যক্রমে গতি আসায় ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা ছিল। অর্থাৎ সুদহার নাও কমতে পারে। এখন শ্রম বাজারের তথ্যই ফেডের নীতিনির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ●

    অকা/বিবা/ফর/বিকাল/২৩ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.