Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    তিন স্বর্ণসহ রফতানি পদক পেল প্রাণ-আরএফএল

    জুলাই ১৫, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ প্রতিবেদন ●
    শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১-২২ অর্থ বছরের জন্য তিন স্বর্ণসহ ৭টি রফতানি পদক পেয়েছে দেশের। কৃষি প্রক্রিয়াজাত, প্লাস্টিক, মেলামাইন ও হালকা প্রকৌশল পণ্য রফতানিতে অনবদ্য ভূমিকা রাখায় এ রফতানি পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

    ১৩ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১-২২ অর্থ বছরের রফতানি পদক তুলে দেন। এ পদকের ফলে সর্বোচ্চ রফতানিকারক হিসেবে এ নিয়ে টানা ২১ বার সেরা রফতানিকারকের পুরস্কার অর্জন করলো প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া রফতানিকারক হিসেবে এক অর্থ বছরে সর্বোচ্চ তিনটি স্বর্ণপদক অর্জনের রেকর্ড গড়লো।

    এবারের ২০২১-২২ অর্থ বছরের এগ্রো প্রসেসিং খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) তিনটি পুরস্কারই পেয়েছে প্রাণ। এ খাতে হবিগঞ্জ এগ্রো লিমিটেড স্বর্ণ, প্রাণ এগ্রো লিমিটেড রৌপ্য ও প্রাণ ফুডস লিমিটেড ব্রোঞ্জপদক অর্জন করেছে। অপরদিকে প্লাস্টিক পণ্য রফতানিতে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড স্বর্ণ ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড ব্রোঞ্জপদক পেয়েছে। এছাড়া মেলামাইন খাতে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড স্বর্ণ এবং হালকা প্রকৌশল খাতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জপদক অর্জন করে।

    অনুষ্ঠানে হবিগঞ্জ এগ্রো ও অলপ্লাস্ট বাংলাদেশের পে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। প্রাণ এগ্রো’র পে নির্বাহী পরিচালক একেএম মইনুল ইসলাম মইন এবং প্রাণ ফুডসের পে নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সিকদার পুরস্কার নেন। ডিউরেবল প্লাস্টিক, বঙ্গ প্লাস্টিক ও রংপুর মেটালের পে পদক গ্রহণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

    এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, পণ্যের বহুমুখীকরণকে গুরুত্ব দিয়ে আগামী দিনে বাংলাদেশ শতকোটি বিলিয়ন ডলার রফতানির মাত্রা নিয়ে স্বপ্ন দেখছে। তাই এখন আমাদের তৈরি পোশাক খাতের পাশাপাশি সম্ভাবনাময় খাতগুলোতে বেশি নজর দিতে হবে।

    প্রাণ-আরএফএল গ্রুপ রফতানি বহুমুখীকরণে ব্যাপক কাজ করছে এবং এর সফলতা পেতে শুরু করেছে। এ বছর প্রাণ-আরএফএল গ্রুপ চারটি খাতে স্বীকৃতি পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। খুব শিগগিরি আরও খাতে রফতানি পদক আসবে বলে আমরা অত্যন্ত আশাবাদী।
    প্রাণ-আরএফএল গ্রুপ ১৯৯৭ সালে ফ্রান্সে পণ্য রফতানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পদার্পণ করে। বর্তমানে ভারত, নেপাল, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল এর পণ্য পাওয়া যাচ্ছে। ●

    অকা/আখা/ফর/বিকাল/১৫ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    প্রাণ-আরএফএল

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.