Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দায়িত্বশীল অর্থায়নের অগ্রদূত আইডিএলসি

    সেপ্টেম্বর ২২, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের অর্থনীতি ক্রমাগত উন্নয়নের পথে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সুশাসন ও স্থায়িত্বশীলতা গঠনে এবং এর নিদর্শন তৈরিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও ক্রমাগতভাবে অবদান রেখে চলেছে। টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়নের মাধ্যমে এসব প্রতিষ্ঠান এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে, যেখানে আর্থিক সাফল্য, সামাজিক অগ্রগতি এবং পরিবেশ সংরণের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ।

    টেকসই অর্থায়ন সেসব প্রতিষ্ঠানের অবকাঠামোর একটি মূল অংশ হয়ে উঠছে, যারা জাতিসংঘের টেকসই উন্নয়নের ল্যমাত্রার (এসডিজি) মতো বৈশ্বিক ল্য পূরণে অবদান রাখতে চায়। বর্তমানে এসব আর্থিক প্রতিষ্ঠান এমন প্রকল্পগুলোর দিকে মনোযোগ দিচ্ছে, যা সামাজিকভাবে ইতিবাচক প্রভাব বিস্তার করে এবং পরিবেশবান্ধব হয়ে থাকে। এরই একটি উদাহরণ নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স, যা তাদের সদস্যদের ২০৫০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নির্গমনের ল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ করেছে। ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্স বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান, যা এ অ্যালায়েন্সে স্বারকারী। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আইডিএলসি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-দ যন্ত্রপাতি এবং অন্যান্য পরিবেশবান্ধব প্রকল্পের জন্য পরিবেশবান্ধব অর্থায়ন প্রদান করছে। এটি এসডিজি ৭-কে (সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি) সমর্থন করে এবং কার্বন নির্গমন হ্রাসে অবদান রাখে।

    পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করে দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসএমই ব্যবসা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখে। এ ব্যবসাকে টেকসই অর্থায়ন প্রদান করে আইডিএলসির মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো এসডিজি ১-এর (দারিদ্র্য বিমোচন) সমর্থনে কাজ করছে।

    আইডিএলসি ফাইন্যান্সের মুখপাত্র মাসুদ করিম মজুমদার বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের বিতরণকৃত লোনের ৩৪ দশমিক ৫৩ শতাংশই টেকসই লোন, যার একটি বড় অংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে।’ এ অর্থায়ন উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের পারিপার্শ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নত করতে সহায়তা করে।

    কিছু আর্থিক প্রতিষ্ঠান এমন সেবা প্রদান করছে, যা প্রান্তিক ও আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা গ্রহণে সহায়তা করছে। ডিজিটাল সঞ্চয় পরিকল্পনা এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এসব প্রতিষ্ঠান অনগ্রসর সম্প্রদায়কে আর্থিক ব্যবস্থার অভ্যন্তরে নিয়ে আসতে পারছে। উদাহরণস্বরূপ ২০২১ সালে বিকাশ ও আইডিএলসি প্রথমবারের মতো দেশে এমএফএসের মাধ্যমে ডিজিটাল সঞ্চয়সেবা চালু করেছে। এ সেবা দেশের অর্থনৈতিক অসমতা হ্রাসকে (এসডিজি ১০) সমর্থন এবং বেশির ভাগ মানুষকে প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থার অন্তর্ভুক্তি নিশ্চিত করে।

    আরেকটি গুরুত্বপূর্ণ ত্রে যেখানে আর্থিক প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য প্রভাব ফেলছে, তা হচ্ছে সব লিঙ্গের প্রতি সমতা। নারী উদ্যোক্তাদের অর্থায়ন করে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক ব্যবস্থার অধিগম্যতার েেত্র সমতা সৃষ্টি করতে সহায়তা করছে, যা এসডিজি ৫-কে (লিঙ্গ সমতা) সমর্থন করে। এ উদ্যোগগুলো নারীদের অর্থনীতিতে আরো সক্রিয়ভাবে অবদান রাখতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    পরিবেশবান্ধব অর্থায়নের মূল প্রেরণা হলো পরিবেশগত দায়বদ্ধতা, যেখানে প্রতিষ্ঠানগুলো এমন প্রকল্পে অর্থায়ন করবে, যা শিল্পদূষণ হ্রাস এবং টেকসই ব্যবসার চর্চাকে উৎসাহিত করে। এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কারখানাগুলোর অ্যাফুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টে (ইটিপি) অর্থায়ন, যা পানির দূষণ হ্রাস এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রকে রা করে, যা এসডিজি ৬ (পরিচ্ছন্ন পানি ও স্যানিটেশন) এবং এসডিজি ১৪-এর (সামুদ্রিক সম্পদ সংরণ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিবেশবান্ধব অর্থায়নের প্রবৃদ্ধি দেশের পরিবেশগত ভারসাম্য রায় ইতিবাচক অবদান রাখছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো সংবিধিবদ্ধ প্রয়োজনীয় সীমার বাইরেও এ প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে শুধু পরিবেশবান্ধব অর্থায়ন সম্প্রসারণের জন্য। এ প্রচেষ্টাগুলোর নেতৃত্ব দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি—একটি অগ্রগামী আর্থিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশে টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়নকে তাদের মূল কার্যক্রমের অংশ হিসেবে সংযুক্ত করেছে।

    আইডিএলসির মুখপাত্র বলেন, ‘২০২৩ সালে আইডিএলসি টেকসই অর্থায়নের অধীনে ৪৪ দশমিক ৩৩ শতাংশ ঋণ বিতরণ নিশ্চিত করেছে, যা বাংলাদেশ ব্যাংকের নিদেনপে ২০ শতাংশ বার্ষিক বিতরণসীমার চেয়েও বেশি। আইডিএলসি পরিবেশবান্ধব অর্থায়নের অধীনে ১১ দশমিক ৮৮ শতাংশ মেয়াদি ঋণ বিতরণও নিশ্চিত করেছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা ৫ শতাংশের চেয়ে বেশি।’

    আইডিএলসি দারিদ্র্য বিমোচনে মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করে এবং পরিবেশবান্ধব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে (এসএমই) সমর্থন করে সামাজিক উন্নয়নে অবদান রাখছে, যা সামাজিক অগ্রগতি এবং পরিবেশগত স্থায়িত্বে সহায়তা করে। তাদের সেবা ‘পূর্ণতা’ নারী উদ্যোক্তাদের অর্থায়নের জন্য নিবেদিত, যা নারী উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করছে এবং এসডিজি ৫-এ অবদান রাখছে।

    আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও এমডি এম জামাল উদ্দিন বলেন, ‘একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে যেমন প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক তেমনই পরিবেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বদ্ধপরিকর।’

    বাংলাদেশ যখন উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে, তখন আইডিএলসির মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রমাণ করছে যে একটি সুষম, সমৃদ্ধ এবং পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক সুশাসন, টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে। ●

    অকা/আখা/ফর/রাত/২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আইডিএলসি উজ্জ্বল ভবিষ্যৎ

    এই বিষয়ে আরও সংবাদ

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.