Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অঙ্গীকার

    মে ২৮, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পাঁচ লাখ ৫৩ হাজার ক্ষুদ্র উদ্যোক্তা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রোমোটিং অ্যাগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেইস) প্রকল্পে মাধ্যমে উপকৃত হয়েছেন। সরাসরি অর্থ সহায়তা পেয়েছেন চার লাখ ৩৯ হাজার ক্ষুদ্র উদ্যোক্তা। পাশাপাশি তিন লাখ মজুরিভিত্তিক কর্মসংস্থান হয়েছে।

    ২৮ মে রাজধানীর শের-ই বাংলানগরে পিকেএসএফ মিলনায়তনে পেস প্রকল্পের সমাপ্তি অনুষ্ঠানে প্রকল্পের মূল্যায়ন উপস্থাপনকালে পিকেএসএফের উপমহাপরিচালক মো. ফজলুল হক চৌধুরী এ কথা বলেন।

    তিনি বলেন, পিকেএসএফ পরিচালিত এই প্রকল্প সারা দেশে ৪০ জেলার ব্যবসায়ের ৪৪ ক্লাস্টারের মান উন্নয়ন ও শৃঙ্খলা তৈরিতে কাজ করেছে। ফলে এসব এলাকায় নতুন নতুন ব্যবসা গড়ে ওঠার পাশাপাশি পুরোনো উদ্যোগে সহায়তা ও আধুনিকায়নে সহায়তা করা হচ্ছে। এতে নতুন নতুন বাজার সৃষ্টি হয়েছে। যশোরের অটোমোবাইলস, ভৈরবের জুতা শিল্প, যশোরের গদখালি ফুল চাষ এলাকা, নাটোরের ওষুধি বাগান, সিরাজগঞ্জের দুধ শিল্প এর মধ্যে অন্যতম। এসব এলাকায় একেকটি পণ্যের জন্য প্রকল্প সহায়তার ফলে একদিকে পণ্য উৎপাদনে আধুনিকায়ন, মানসম্পন্ন পণ্য সৃষ্টি এবং উৎপাদনে পরিবেশ সৃষ্টি হয়েছে, অন্যদিকে এসব এলাকায় উৎপাদিত পণ্য দেশের বাজারে বাজারজাত করার পাশাপাশি বিদেশ রপ্তানিও করা হচ্ছে।

    অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, যেখানে মাথাপিছু আয় বাড়বে এবং চরম দারিদ্র্যের অবসান হবে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা অর্জনে পিকেএসএফ বরাবরের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পিকেএসএফ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই পন্থায় দারিদ্র্য দূরীকরণে কাজ করছে। পেস প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করেছে পিকেএসএফ। এ প্রকল্পের উদ্ভাবনী কার্যক্রম, অর্জন, সাফল্য ও অভিজ্ঞতা অভিনব উন্নয়ন কৌশল ও উদ্ভাবনী প্রকল্প প্রণয়নে সহায়ক হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফ ্এর চেয়ারম্যান ড. খায়রুল হোসেন বলেন, কার্যক্রমগুলো নিয়মিত ফলোআপ করা হবে, যাতে অর্জিত অগ্রগতি পরিচর্যার অভাবে থেমে না যায়। এজন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা হবে।

    অনুষ্ঠানে সিরাজগঞ্জের উদ্যোক্তা জাহিদ হাসান দুধ থেকে ঘি ও দুগ্ধজাত পণ্য তৈরি করে বাজারজাত করার গল্প তুলে ধরেন। তাসনিয়া আফরোজ তুলে ধরেন ফুল থেকে প্রসাধনী তৈরি করার মাধ্যমে রোজগারের চেষ্টা এবং পরে পিকেএসএফের সহায়তায় একজন সফল উদ্যোক্তা হওয়ার কথা। পিকেএসএফের ঋণ, প্রশিক্ষণ ও বাজার সংযোগ সহায়তায় নাটোরের শহিদুল ইসলাম কীভাবে ভেষজ উদ্ভিদ চাষ করে সফল উদ্যোক্তা হলেন, কীভাবে দেশের ভেষজ পণ্য উৎপাদনকারী বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহকারী হয়ে ওঠেন সে গল্প বলেন অনুষ্ঠান।

    অকা/অখা/ফর/রাত/২৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    দারিদ্র্য বিমোচন পিকেএসএফ

    এই বিষয়ে আরও সংবাদ

    অংশীদারত্ব জোরদারে আরএকে সিরামিকসের বিশেষ উদ্যোগ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.