Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২২ বৈশাখ, ১৪৩৩ | ৫ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দুই মাসে দেশে চা উৎপাদন কমেছে

    সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৩:২৬ পূর্বাহ্ণ24
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৪ সালে উৎপাদন মৌসুমে প্রায় ১১ কোটি কেজি চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল। তবে আশানুরূপ বৃষ্টিপাত না হওয়ায় মাসভিত্তিক লক্ষ্য থেকে পিছিয়ে রয়েছে চা খাত। চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত দেশে চা উৎপাদন কমেছে। যদিও সেপ্টেম্বর জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জনে এখনো সম্ভাবনা দেখছেন চা বাগানসংশ্লিষ্টরা।

    চা বোর্ডের মাসভিত্তিক উৎপাদন তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আগস্ট পর্যন্ত দেশের চা উদ্যোক্তারা উৎপাদন করেছে সর্বমোট ৪ কোটি ৯৫ লাখ ৩২ হাজার কেজি চা। আগের বছরের একই সময় এ পরিমাণ ছিল ৫ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার কেজি। এ হিসাবে চলতি মৌসুমের এ পর্যন্ত আগের বছরের তুলনায় পণ্যটির উৎপাদন কমেছে ৫১ লাখ ৬৩ হাজার কেজি।

    চট্টগ্রামের উদালিয়া চা বাগানের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ দেশে চা উৎপাদনে গুরুত্বপূর্ণ মৌসুম হলো বর্ষা। এ সময়ে ধারাবাহিক বৃষ্টিপাত না হলে চা উৎপাদনে প্রভাব পড়ে। চা উৎপাদন ভালো হওয়ার জন্য বৃষ্টিপাত ও রৌদ্রোজ্জ্বল পরিবেশ মিলিয়ে একটি অনন্য আবহাওয়া জরুরি। কিন্তু চলতি বছর গরমের তীব্রতা বেশি ছিল। যার প্রভাব পড়েছে উৎপাদনে।’

    বাগান মালিকরা বলছেন, প্রতি বছর জুন-অক্টোবর পর্যন্ত দেশে গড়ে দেড় কোটি কেজি করে চা উৎপাদন হয়। গত বছরের আগস্টে দেশে ১ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। চলতি বছর একই সময় তা কমে ১ কোটি ৩৮ লাখ ৫ হাজার কেজিতে নেমে এসেছে। আগামী কয়েক মাস উৎপাদনের প্রবৃদ্ধি ধরে রাখা না গেলে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।

    দেশে জানুয়ারি-মার্চ পর্যন্ত সবচেয়ে কম চা উৎপাদন হয়। জানুয়ারিতে সারা দেশে চা উৎপাদন হয়েছে মাত্র ১ লাখ ৭৫ হাজার কেজি। ফেব্রুয়ারিতে তা ৪২ হাজার কেজিতে নেমে আসে। মার্চে এ পরিমাণ ছিল ১৫ লাখ ৯৩ হাজার কেজি।

    বাংলাদেশ চা বোর্ড দেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা চাষের উপযোগী জমিতে এ বছর ১০ কোটি ৮০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। দেশে সাধারণত জুন-অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ চা উৎপাদনের সুযোগ থাকে। তবে জুন-জুলাইয়ে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আশানুরূপ চা উৎপাদন হয়নি।

    চা বোর্ডের তথ্যানুযায়ী, গত বছর দেশে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ ১৮ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল।

    ন্যাশনাল ব্রোকার্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অঞ্জন দেব বর্মণ বলেন, ‘চা উৎপাদনে আবহাওয়া গুরুত্বপূর্ণ। বৃষ্টিপাত পর্যাপ্ত না হলে চায়ের গুণগত মানও পরিবর্তন হয়। এর পরও দেশের বাগান মালিকরা ভালো চা উৎপাদনে আপ্রাণ চেষ্টা করছেন। এছাড়া পরিমাণে কম হলেও নিলামগুলো ভালো মানের চা সরবরাহ করছে। এতে দামও ভালো পাচ্ছেন ব্যবসায়ীরা। ●

    অকা/পবা/ফর/সকাল/২৮ সেপ্টেম্বর,২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    চা উৎপাদন

    এই বিষয়ে আরও সংবাদ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অভিযোগ
    পেঁয়াজের দাম ফের অগ্নিমূল্যে

    বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস

    ১৯তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
    ১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

    রফতানিতে উল্লম্ফন, বাস্তব প্রবৃদ্ধি সীমিত

    পোল্ট্রি খাতে খরচের চাপ – টিকে থাকা দায়

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    অর্থনৈতিক সংকটেও ব্যাংকে মুনাফার জোয়ার

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.