Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নতুন পাল্টা শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের

    জুলাই ১০, ২০২৫ ১:০২ অপরাহ্ণUpdated:জুলাই ১০, ২০২৫ ১:০২ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইন, ব্রুনেই, মলডোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশে ৯ জুলাই নতনু করে আরও সাতটি দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করেছেন চিঠি পাঠিয়েছেন। ৭ জুলাই তিনি ১৪টি দেশকে চিঠি দেন। অর্থাৎ এই সপ্তাহের মধ্যে মোট ২১টি দেশের জন্য নতুন পাল্টা শুল্ক হার নির্ধারণ করলেন ডোনাল্ড ট্রাম্প।

    ৯ জুলাই নিজের মালিকানধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ৮ জুলাই সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ৯ জুলাই সকালে ‘কমপক্ষে সাতটি দেশের’ তালিকা প্রকাশ এবং বিকেলের দিকে আরও কয়েকটি দেশের নাম জানানো হবে। তবে শেষমেশ তিনি সাতটি দেশের মধ্যেই সীমিত থাকেন।

    সিএনবিসির সংবাদে বলা হয়েছে, ফিলিপাইনের পণ্যে ২০ শতাংশ (আগে ১৭ শতাংশ ছিল), ব্রুনেইয়ের পণ্যে ২৫ শতাংশ (আগে ২৪ শতাংশ), মলডোভার পণ্যে ২৫ শতাংশ (আগে ৩১ শতাংশ), আলজেরিয়ার পণ্যে ৩০ শতাংশ (আগেও ৩০ শতাংশ), ইরাকের পণ্যে ৩০ শতাংশ (আগে ৩৯ শতাংশ), লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ (আগে ৩১ শতাংশ) ও শ্রীলঙ্কার পণ্যে ৩০ শতাংশ (আগে ৪৪ শতাংশ) শুল্ক আরোপ করা হয়েছে।

    এখন পর্যন্ত যে ২১টি দেশের নতুন করে চিঠি দেওয়া হয়েছে, তাদের শুল্ক হার ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এসব চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘সম্ভবত’ এই নতুন শুল্ক হার পর্যালোচনা করতে পারে এবং তা নির্ভর করবে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর।

    সব চিঠিতেই বলা হয়েছে, এই শুল্ক হার প্রয়োজনের তুলনায় কম, অর্থাৎ সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি দূর করতে যে পরিমাণ শুল্ক প্রয়োজন, তার চেয়ে কম। ট্রাম্প প্রায়ই দাবি করেন, বাণিজ্যঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার শামিল, যদিও অনেক বিশেষজ্ঞ এ ব্যাখ্যার সঙ্গে একমত নন।

    চিঠি পাওয়া অনেক দেশই যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট। সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু না কিছু বাণিজ্যঘাটতি আছে, যদিও অনেক ক্ষেত্রেই সেই ঘাটতির পরিমাণ খুবই সামান্য। যেমন যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মলডোভার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি ছিল মাত্র ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ ডলার।

    ট্রাম্প যেসব নতুন শুল্ক হার আরোপ করেছেন, তার বেশির ভাগই ২ এপ্রিল ঘোষিত ‘স্বাধীনতা দিবসের’ শুল্কের কাছাকাছি। বেশির ভাগ ক্ষেত্র এবার শুল্ক হার কমানো হয়েছে।

    ৮ জুলাই আরও একটি পোস্টে ট্রাম্প জানান, ‘১ আগস্টের সময়সীমায় পরিবর্তন আসবে না।’ তিনি জোর দিয়ে আরও বলেন, ‘আর কোনো সময় দেওয়া হবে না।’

    ৭ জুলাই জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস, মিয়ানমার, বসনিয়া ও হার্জেগোভিনা, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সার্বিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করে চিঠি দেন ডোনাল্ড ট্রাম্প।

    ওই ঘোষণার পর বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে ট্রাম্প হঠাৎই সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন। ৭ জুলাই ট্রাম্প নির্বাহী আদেশে শুল্ক কার্যকর করার সময়সীমা ১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেন। ●

    অকা/বাণিজ্য/ফর/দুপুর/১০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    তৃতীয় সন্তানের অপেক্ষায় হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে

    সামান্থার নতুন ভিডিও ঘিরে জল্পনা, তবে কি আসছে নতুন অতিথি?

    মা হওয়ার আলোচনার মধ্যেই বিয়ের সাজে বুবলী

    আলীবাবার প্ল্যাটফর্মে বাংলাদেশি পণ্য বাড়ানোর আহ্বান

    এমটিবির ডিএমডি হলেন মোহাম্মদ মামুন ফারুক

    হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

    জেনে নিন দুদকে অভিযোগ করার পুরো প্রক্রিয়া

    অর্থ ঋণ মামলা কী, কীভাবে হয় বিচার?

    মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে ঢাকা

    যেসব কারণে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার

    অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচার
    বেনজীরকে দ্রুত দেশে ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    বিস্ময়কর বিজ্ঞান এবং অর্থনৈতিক ভবিষ্যত

    প্রধানমন্ত্রীর চীন সফর: রফতানিতে নতুন দিগন্তের প্রত্যাশা

    আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের; তুরস্কের বিদায়

    বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রথম দল হাইতি

    জার্মানিকে হটিয়ে ফের শীর্ষস্থানে ব্রাজিল

    হাইতির বিপক্ষে ছন্দে ফিরলো ব্রাজিল

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.