Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ৪ বৈশাখ, ১৪৩৩ | ১৭ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা পি-টু-পি লেনদেনে সাময়িক কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আজ সোমবার থেকে নির্বাচন শেষ হওয়ার দিন মধ্যরাত পর্যন্ত এমএফএসের মাধ্যমে প্রতিটি পি-টু-পি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা এবং দিনে মোট সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

    এর ফলে বিকাশ, নগদ, রকেটসহ দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে একবারে ১ হাজার টাকার বেশি টাকা পাঠানো যাবে না। পাশাপাশি দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

    বাংলাদেশ ব্যাংক দেশের সব তপশিলি ব্যাংক ও কার্যরত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানকে পাঠানো এক সার্কুলারে এসব নির্দেশনার কথা জানিয়েছে।

    অপব্যবহার রোধে ৯৬ ঘণ্টার নিয়ন্ত্রণ

    সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আসন্ন নির্বাচনে এমএফএস ও এনপিএসবির আওতায় পরিচালিত আইবিএফটির মাধ্যমে পি-টু-পি লেনদেনের সম্ভাব্য অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে কার্যকর হয়ে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, মোট ৯৬ ঘণ্টা বলবৎ থাকবে। অর্থাৎ রবিবার দিবাগত রাত থেকেই এ বিধিনিষেধ কার্যকর হয়েছে।

    নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পি-টু-পি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ ১ হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করা যাবে। এর বাইরে এমএফএসের অন্যান্য সব ধরনের লেনদেন এই সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে।

    কোন লেনদেন চালু থাকবে

    বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, এই সীমাবদ্ধতা মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব খাতে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেন চালু থাকবে, যাতে সাধারণ ভোক্তা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত না হয়।

    কুইক রেসপন্স সেল ও নিবিড় নজরদারি

    নির্বাচনকালীন সময়ে এমএফএসসংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উল্লিখিত সময়জুড়ে সব ধরনের এমএফএস লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট এমএফএস প্রোভাইডারকে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ থানায় তা রিপোর্ট করতে হবে। একই সঙ্গে এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্বাচন শেষে স্বাভাবিক লেনদেন

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হলে এমএফএস ও পি-টু-পি লেনদেনসংক্রান্ত সব কার্যক্রম আবার আগের নিয়মে স্বাভাবিকভাবে চালু হবে। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল/৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ২০৩০ সালের মধ্যে উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.