Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পতনেও বেচাকেনায় চাঙ্গা ইসলামী ব্যাংকের শেয়ার

    অক্টোবর ১, ২০২৪ ৫:৫২ পূর্বাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    কোনোভাবেই পতনের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছে না দেশের পুঁজিবাজার। প্রতিদিনই বেশির ভাগ কোম্পানি দর হারাচ্ছে। বিক্রির চাপে নাস্তানাবুদ পুঁজি বাজার। আর হতাশায় ভুগছেন বিনিয়োগকারীরা। পুঁজি বাজারের মার্কেট মেকারদের নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বড় একটি বৈঠকের দিনে ৩০ সেপ্টেম্বর বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে আশা করেছিলেন মার্কেট ইতিবাচক থাকবে। দিনের লেনদেন শুরুও হয়েছিল ইতিবাচক প্রবণতায়। কিন্তু লেনদেনের শুরুতে কিছুটা ইতিবাচক থাকলেও চার ঘণ্টারও বেশি সময় বাজারে বড় হতাশার মেঘই দেখেছে বিনিয়োগকারীরা। ৬৫ শতাংশ বিক্রির চাপ আর ৩৫ শতাংশ ছিল ক্রেতার চাপ। ক্রেতা ছিল না ব্যাংকের শেয়ারে। তবে পতনের এই দিনে ইসলামী ব্যাংকের শেয়ার চাঙ্গা ছিল ব্লক মার্কেটে।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি বড় গ্রুপ বাজারকে অস্থির করার পাঁয়তারায় লিপ্ত হয়। তাদের সেল প্রেসারে বাজার একদিন ইতিবাচক থাকলে তিন দিনই নেতিবাচক প্রবণতায় থাকছে।

    দিনের লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করে পাঁচ হাজার ৬৬৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে হয় এক হাজার ২৭৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬১ পয়েন্টে। ওই সময়ে ডিএসইতে মোট ১১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারদর। এরপর থেকেই বাজার নিম্নমুখী হতে শুরু করে। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে পতনেই শেষ হয়।

    ডিএসইর ডিএসইএক্স ৩০ সেপ্টেম্বর আরো ৩৩.৬১ পয়েন্ট, শরিয়াহ সূচক আরো ৭.৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৭ পয়েন্ট হারিয়েছে। টাকায় লেনদেনে বাড়লেও আগের দিনের তুলনায় শেয়ার বেচাকেনা তিন কোটি কমেছে। ১৭ কোটি ৯০ লাখ পাঁচ হাজার ৪৫৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকায়।

    এদিকে, ডিএসইর ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ৩০ সেপ্টেম্বর এক কোটি ৫০ লাখ ৪২ হাজার ৯৫৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৬৫ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সে ছয়টি কোম্পানির সেগুলো হলো- ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, ইফাদ অটোস, বিডি ফাইন্যান্স এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৭৯ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। ব্যাংকটির চল্লিশ লাখ ২১ হাজারটি শেয়ার মোট ২৬ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকায় হাতবদল হয়েছে। আর প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পাঁচ লাখ ৪৬ হাজার চার শ’টি শেয়ার হাতবদল হয়েছে মোট ১২ কোটি ৮৯ লাখ চার হাজার টাকায়। আর ছয় কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এডিএন টেলিকম। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইফাদ অটোসের তিন কোটি ৮০ লাখ ৩২ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের তিন কোটি ৭৯ লাখ ৭৯ হাজার টাকার এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির এক কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    আর চট্টগ্রাম স্টকের সবগুলো সূচকই ৩০ সেপ্টেম্বর আবারো পতনের শিকার। সিএএসপিআই ১০৬.১৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৭.৬৩ পয়েন্ট, সিএসসিএক্স ৬৩.১৬ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৬৮.৮৪ পয়েন্ট হারিয়েছে। ২২৮টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, দর পতনে ১৪০টি এবং দর অপরিবর্তিত ২৪টি কোম্পানির শেয়ার। চুয়াল্লিশ লাখ ৪৩ হাজার ৩২১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ১৭ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৪৮০ টাকা বাজারমূল্যে, যা বোরের চেয়ে বেশি। ওই দিন পৌনে ৯ কোটি টাকার লেনদেন হয়। ●

    অকা/পুঁবা/ফর/সকাল/১ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.