Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পুঁজি বাজার বিক্রেতার চাপে পেরে উঠছে না

    সেপ্টেম্বর ১২, ২০২৪ ২:৪৩ পূর্বাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিক্রির চাপের বিরুদ্ধে গিয়ে ক্রয়মুখর হতে পারছে না দেশের পুঁজি বাজার। ঘুরে দাঁড়াতে না পারার কারণে বিনিয়োগকারীরাও পটপরিবর্তনে কোনো বিশ^াস পাচ্ছে না বাজারের প্রতি। যার কারণে বিক্রির চাপ অব্যাহত রয়েছে। বিএসইসির নতুন চেয়ারম্যান নতুন করে কিছু পদক্ষেপ নেয়ার পরও বাজারে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নাই। একটু বাড়লেই দু’দিন পরেই ধপাস। গতকালও ৩৮ শতাংশ ক্রেতার বিপরীতে বিক্রির চাপ ছিল ৫৭ শতাংশ। তিনটি খাতের কোম্পানির শেয়ারগুলো কোনো বিক্রেতা ছিল না।

    ১১ সেপ্টেম্বর লেনদেনের তথ্য থেকে জানা গেছে, ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭২৯ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে। বেলা সাড়ে ১২টার পর সূচকের গতিপথে চলে উত্থান-পতনের খেলা। শেষ পর্যন্ত ডিএসই-৩০ সূচক ছাড়া বাকি দুটো ইতিবাচক অর্থাৎ পয়েন্ট কিছু ফিরে পেয়েছে দিন শেষে।

    ডিএসইএক্স ১১.১২৬ পয়েন্ট ফিরে পেয়ে পাঁচ হাজার ৭১৩.৯৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৫.৫৬ পয়েন্ট ফিরে পেয়ে এক হাজার ২৪০.৯১ পয়েন্টে স্থির হয়। আর ডিএসই-৩০ সূচক ৬.৯২ পয়েন্ট হারিয়ে দুই হাজার ১০৭.৮০ পয়েন্টে নামে। ১৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৩৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৬২৫ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৭৯৫ টাকা বাজারমূল্যে। ১০ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭২ লাখ টাকার। লেনদেন বেড়েছে ৬২ কোটি ৪৩ লাখ টাকার বা ১১ শতাংশ। লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধিতে ১৬৩টি, দর পতনে ১৭২টি এবং দর অপরিবর্তিত ছিল ৬২টি কোম্পানির।

    এ দিকে ডিএসইর ব্লক মার্কেটে ১০ সেপ্টেম্বর ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এসব কোম্পানির এক কোটি ১০ লাখ ৬২ হাজার ৭৮১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট ৩৮ কোটি ৮৩ লাখ ৪২ হাজার টাকায় হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ছয় কোম্পানি হলোÑ আলিফ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, এসবিএসি ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ টাকারও বেশি। আর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। কোম্পানিটির ৭ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    এ ছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকার, ৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার টাকায় অগ্নি সিস্টেমসের, এসবিএসি ব্যাংকের ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লিমিটেডের ২ লাখ ২০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    এ দিকে চট্টগ্রাম স্টকেও সিএসই-৩০ সূচক হারিয়েছে ১১.২২ পয়েন্ট। তবে প্রধান সূচক সিএএসপিআই ৩৪.৫৭ পয়েন্ট এবং সিএসসিএক্স ১৯.৮৪ পয়েন্ট ফিরে পেয়েছে। লেনদেনে অংশ নেয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধিতে ছিল ১১৪টি, দর পতনে ছিল ৯০টি এবং দর অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির। ●

    অকা/পুঁবা/ফর/সকাল/১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পুঁজি বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    করপোরেট সুশাসন শক্তিশালী করবে বিএসইসি

    একমি ল্যাবরেটরিজের নতুন এমডি তাসনিম সিনহা

    শেয়ারবাজারে আসছে নতুন আইন

    এসএমইতে বিনিয়োগ লাগবে ৩০ লাখ টাকা

    খায়রুল বাশার শেয়ারবাজারে নিষিদ্ধ

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.