Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৩ শতাংশ

    জুলাই ১৫, ২০২৩ ৪:৩৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ (জুলাই-মার্চ) মাসে দেশের পুঁজিবাজারে সূচকের কোনো উন্নতি হয়নি। বরং এই সময়ে উল্লেখযোগ্যভাবে বাজারের লেনদেন কমে গেছে। আর গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স প্রায় অপরিবর্তিত ছিল। তবে এ সময়টিতে ব্ল–চিপ কোম্পানির সূচক ডিএসই-৩০ মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে।

    বিদায়ী অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ডিএসইএক্স এবং ডিএসই-৩০ দুটি সূচকই যথাক্রমে ৮ দশমিক ২ এবং ১০ দশমিক ৭ শতাংশ হারে কমেছে। এর মধ্যে প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) লেনদেন বৃদ্ধি পেলেও পরের প্রান্তিকগুলোতে ক্রমাগতভাবে লেনদেন কমে গেছে। এতে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এসে লেনদেন নেমে এসেছে ৪০০ কোটি টাকার ঘরে। দেশের অর্থনৈতিক মন্দাবস্থা এবং বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক অবস্থার কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এ কারণে পুঁজিবাজার আংশিক মন্দা ছিল বলে জানিয়েছেন তারা। 

    সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদেন পুঁজিবাজারের এ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইএক্স জানুয়ারি-মার্চ সময়ে প্রায় অপরিবর্তিত ছিল। যদিও ডিএসই-৩০ সূচক কিছুটা বেড়েছে। অর্থবছরের দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর) প্রান্তিকের চেয়ে তৃতীয় প্রান্তিক শেষ ডিএসই-৩০ শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। অপরদিকে আগের অর্থবছরের তুলনায় সমাপ্ত অর্থবছরে তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ডিএসইর সূচক দুটি মন্দা অবস্থা পার করেছে বলে দেখা গেছে। আলোচ্য সময়ে ডিএসইএক্স এবং ডিএসই-৩০ উভয় সূচকই ৮ দশমিক ২ শতাংশ এবং ১০ দশমিক ৭ শতাংশ কমেছে। এদিকে খাতভিত্তিক সূচকে দেখা গেছে, তৃতীয় প্রান্তিক শেষে খাদ্য এবং আনুষঙ্গিক খাতের সূচক সর্বোচ্চ ২৫৩৪ দশমিক ৮ পয়েন্ট পর্যন্ত পৌঁছেছে। যেখানে মিউচুয়াল ফান্ড খাতের সূচক ৬৮ দশমিক ১ পয়েন্ট অর্থাৎ সর্বনি¤œ অবস্থানে ছিল।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজার আগের তিন মাসের তুলনায় তৃতীয় প্রান্তিকে একটি মিশ্র অবস্থা দেখিয়েছে। যেখানে মূল্য সূচক প্রায় অপরিবর্তিত ছিল, বাজার মূলধন এ প্রান্তিকে বেড়েছে, পিই রেশিওর সামান্য উন্নতি হয়েছে এবং লেনদেন উল্লেখযোগ্য হারে কমেছে। জাতীয় প্রতিকূলতা এবং বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক অবস্থার কারণে ইক্যুইটি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। যে কারণে পুঁজিবাজারের কর্মক্ষমতা আংশিকভাবে মন্দা ছিল। ফলে ডিএসইর সূচকে তৃতীয় প্রান্তিকে বেশ উঠানামা লক্ষ্য করা গেছে।

    এদিকে তৃতীয় প্রান্তিক শেষে ডিএসইর বাজার মূলধন ৪৪৭১ দশমিক ৭ বিলিয়ন টাকা থেকে শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪৪৮৮ দশমিক ৩ বিলিয়ন টাকা হয়েছে। এর মধ্যে ওষুধ ও রসায়ন খাত সামগ্রিক বাজার মূলধনের বড় অংশ অর্থাৎ ১৫ দশমিক ৮৭ শতাংশ ধরে রেখেছে। সেই তুলনায় পাট খাত তৃতীয় প্রান্তিক শেষে সবচেয়ে ছোট অংশ অর্থাৎ শূন্য দশমিক ০৭ শতাংশ ধরে রেখেছে। এছাড়া বাজার মূলধন জিডিপির শতাংশ হিসাবে দ্বিতীয় প্রান্তিক থেকে ৯ দশমিক ০৪ শতাংশ থেকে কমে তৃতীয় প্রান্তিক শেষে ৮ দশমিক ৯৪ শতাংশ হয়েছে।

    অপরদিকে ডিএসইর সামগ্রিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দ্বিতীয় প্রান্তিকের চেয়ে তৃতীয় প্রান্তিকে কিছুটা বেড়েছে। এ সময় গড় পিই রেশিও সামান্য বেড়ে ১৪ দশমিক ১১ থেকে ১৪ দশমিক ২৪ পয়েন্ট হয়েছে। খাতভিত্তিক তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতের পিই রয়েছে সর্বনি¤œ ৭ দশমিক ৮০ পয়েন্টে। এর বিপরীতে ট্যানারি খাতের পিই সর্বোচ্চ ৩৫ দশমিক ২০ পয়েন্টে এবং এর কাছাকাছি রয়েছে আইটি খাতের পিই ৩৫ দশমিক ১০ পয়েন্টে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত দেখা যায়, দক্ষিণ ও পূর্ব এশিয়ার নির্বাচিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পিই অনুপাতের দিক থেকে একটি মাঝামাঝি অবস্থানে রয়েছে।

    এদিকে তৃতীয় প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বাজার থেকে তারল্য সংগ্রহের মাধ্যমে মূলধন বৃদ্ধির অবস্থার অবনতি হয়েছে। তবে দ্বিতীয় প্রান্তিক থেকে তৃতীয় প্রান্তিকে ইস্যুকৃত ইক্যুইটি এবং বন্ডের পরিমাণ শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৫১ দশমিক ৯ বিলিয়ন টাকা হয়েছে এবং একটি নতুন কোম্পানি যোগ হয়ে পুঁজিবাজারে মোট তালিকাভুক্ত কোম্পানি ৪০৯টি হয়েছে। তৃতীয় প্রান্তিকে মোট লেনদেন হয়েছে ৩৩ দশমিক ৩ শতাংশ কমে ২৯৭ দশমিক ৬ বিলিয়ন টাকা, যেখানে দ্বিতীয় প্রান্তিকে লেনদেন ছিল ৪৪৬ দশমিক ৫ বিলিয়ন টাকা। খাতভিত্তিক লেনদেনে দেখা যায়, আইটি খাতে সর্বোচ্চ লেনদেন হয়েছে, যা ১৭ শতাংশ। লেনদেনের বেগ অনুপাত (টিভিআর) এর মাধ্যমে দেখা গেছে, বাজারে তারল্যের পরিমাণ দ্বিতীয় প্রান্তিকের ৩৯ দশমিক ৯ শতাংশ থেকে কমে তৃতীয় প্রান্তিকে ২৬ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

    অকা/পূঁবা/সকাল, ১৫ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৩ শতাংশ

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.