Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রথম মোবাইল ফোনের সার্কিট বোর্ড তৈরির অনুমোদন পেল ওয়ালটন

    মে ৬, ২০২৪ ৩:২৫ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্থানীয়ভাবে প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) উৎপাদনের জন্য ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর অনুমোদনের ফলে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি প্রথম দেশি প্রতিষ্ঠান হিসেবে দেশেই এমন পণ্য তৈরি করতে পারবে।

    ওয়ালটন ইতোমধ্যে কম্পিউটার, মোবাইল ফোনের চার্জার ও ব্যাটারির জন্য পিসিবি তৈরি করে। এখন তারা মোবাইল ফোনের জন্য মাল্টিলেয়ার পিসিবি তৈরির সুযোগ পাবে।

    বিটিআরসি ডকুমেন্ট অনুযায়ী, প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য কাঁচামাল আমদানি ও পিসিবি তৈরির প্রাথমিক অনুমোদন পাবে। এই সময়ের মধ্যে মান যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

    এ ধরনের অনুমোদন দেশে মোবাইল ফোন উৎপাদনে মূল্য সংযোজন বাড়ানোর পথ খুলে দেবে। মূলত বেশিরভাগ উপাদান আমদানি করা হয়।

    সংশ্লিষ্টরা জানান, ফোনের মোট উৎপাদন খরচের পাঁচ থেকে সাত শতাংশ যায় পিসিবি উৎপাদনে।

    বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল বলেন, 'স্থানীয় মোবাইল উৎপাদন শিল্পের জন্য এটি ভালো উদ্যোগ।'

    ওয়ালটন যেসব ইলেকট্রনিক্স ও ডিজিটাল ডিভাইস তৈরি করে সেগুলোর জন্য পিসিবি দরকার। অন্য প্রতিষ্ঠানগুলো ওয়ালটন থেকে পিসিবি কিনলে উল্লেখযোগ্য পরিমাণ ডলার সাশ্রয় হবে।

    এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে স্পেকট্রাম ডিভিশন কমিশনারের নেতৃত্বে বিটিআরসির কর্মকর্তারা ওয়ালটনের কারখানা পরিদর্শন করে প্রতিবেদন দেন।

    প্রতিবেদনে বলা হয়, তারা মোবাইল ফোনের জন্য পিসিবি তৈরির পর্যাপ্ত যন্ত্রপাতি, জায়গা, টেস্টিং ডিভাইস ও জনবল পেয়েছেন।

    পিসিবি উৎপাদনের ফলে ওয়ালটন ভ্যাট রেয়াত পাবে।

    ভ্যাট রেয়াতের জন্য একটি প্রতিষ্ঠানের শুধু পিসিবি, চার্জার, ব্যাটারি, হাউজিং ও কেসিং তৈরির জন্য পর্যাপ্ত সুবিধা থাকলে হবে না, এগুলোর কমপক্ষে ৫০ শতাংশ উৎপাদন করতে হবে।

    ২০১৮ সালে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, নেটওয়ার্কিং ডিভাইস, মনিটর, প্রজেক্টর, মাদারবোর্ড, ডেটা স্টোরেজ ডিভাইস, পেরিফেরালস, ওয়্যারেবলস, ওয়ার্ক স্টেশন ও ট্যাবলেট পিসি তৈরির মাধ্যমে যাত্রা শুরু করে।

    অকা/ওয়ালটন/ফর/সকাল, ০৫-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ওয়ালটন পণ্য প্রযুক্তি স্মার্ট

    এই বিষয়ে আরও সংবাদ

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.