প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মৃত্যুদাবী পরিশোধ করা হয় সম্প্রতি। বীমা গ্রাহক মরহুম আব্দুর রাজ্জাক মৃত্যুদাবী চেক তার মনোনীতক রুবিনা আক্তারকে প্রদান করা হয়।
দাবী পরিশোধ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস (চলতি দায়িত্ব)। রাজধানীর মহাখালীস্থ প্রধান কার্যালয়ে এ সময় উপ ব্যবস্থাপনা পরিচলক আবু মোঃ শফিকুল ইসলাম শাওন (উন্নয়ন) এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/ ৮ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

