Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ফের ছন্দপতন প্রবাসী আয়

    জুলাই ১৫, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৩-২৪ অর্থ বছরে প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগের ফলে কিছুটা ভালো খবর আসে। বছরজুড়ে প্রবাসী আয়ে ইতিবাচক সাড়া ফেলে।

    কিন্তু নতুন বছরের শুরুতেই তার ছন্দপতন হয়। কমতে থাকে প্রবাসী আয়। চলতি মাসের ১৩ দিনে সে ধারার আরও স্পষ্ট হয়েছে। এ সময়ে দেশে এসেছে ৯৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা আগের কয়েকমাসের প্রতিদিন আসা গড় প্রবাসী আয়ের চেয়ে কম।

    ১ থেকে ১৩ জুলাই পর্যন্ত ১৩ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার ৪৯৯ কোটি টাকা। ১৪ জুলাই এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

    তথ্য বলছে, জুলাই মাসের ১৩ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৭৬৯ মার্কিন ডলার। আগের মাস জুনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৬ ডলার। আগের অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৬৬৬ ডলার।

    প্রবাসী আয় বৃদ্ধিতে গত বছর জুড়ে বিভিন্ন রকমের জটিলতা দূর করে সহজ করা হয়। সর্বশেষ মে মাসে প্রবাসী আয়ের ডলার দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা ৫০ পয়সা করা হয়। এরপরই প্রবাসী আয় আসার নতুন গতি তৈরি হয়। কিন্তু নতুন বছরে লাগে নতুন ধাক্কা। এর ফলে কমে প্রবাসী আয়।

    তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জুলাই মাসের ১৩ দিনে রাষ্ট্রীয় খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ১৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে আসে ২৫ লাখ ৪০ হাজার ডলার। ●

    অকা/আখা/ফর/বিকাল/১৫ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    প্রবাসী আয়

    এই বিষয়ে আরও সংবাদ

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    ৪৩ খাতে রফতানি প্রণোদনা অপরিবর্তিত

    অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে ধীরগতি, কমেছে ৩ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দেশে বেড়েছে ক্রেডিট কার্ডের লেনদেন

    মৌলিক গান নিয়ে আশফাকুল বারী রুমনের ‘অপেক্ষা’

    ব্যালন ডি’অরের দৌঁড়ে নতুন আলোচনায় মেসি

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সমাজের জবাবদিহি রক্ষায় শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.