Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিলম্ব পণ্য খালাসে, ব্যবসায়ীরা ভোগান্তিতে

    মে ২৬, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চীনের শেকু বন্দর থেকে রওনা হওয়ার আট দিন পর ১৯ মে বন্দর জলসীমায় পৌঁছে এমভি সান পেদ্রো নামের ছোট্ট কনটেইনার জাহাজ। ছয় দিন ধরে সাগরে ভাসার পরও জাহাজটি জেটিতে ভিড়তে পারেনি। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতির কারণে আমদানিতে যে অচলাবস্থা তৈরি হচ্ছে, তার শিকার এই জাহাজ।

    জাহাজটিতে রয়েছে রফতানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের ‘চিটাগাং এশিয়ান অ্যাপারেলসের’ আমদানি করা কাপড়। এ কাপড় দিয়ে পোশাক তৈরি করে রফতানি হবে ইউরোপ-আমেরিকায়। কিন্তু কখন পণ্য হাতে পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    জানতে চাইলে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম বলেন, ‘পোশাক তৈরিতে হাতে সময় থাকে বড়জোর ২০-২৫ দিন। সেখানে কাঁচামাল খালাসে এখন ১০-১২ দিন চলে যাচ্ছে। তাহলে কীভাবে এই পোশাক নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপের ক্রেতার কাছে পৌঁছাব। নির্ধারিত সময়ে রফতানি করা না গেলে উড়োজাহাজে পাঠাতে হবে। সে েেত্র উড়োজাহাজের ভাড়া দিতে হবে আমাদের।’

    জাহাজটিতে দেশের ২৯৮ প্রতিষ্ঠানের আমদানি পণ্য রয়েছে, যার সিংহভাগই পোশাকশিল্পের কাঁচামাল। এই জাহাজের মতো ১৫টি জাহাজ বেশ কিছুদিন ধরে জেটিতে ভিড়তে না পেরে সাগরে ভাসছে। এসব জাহাজে রফতানিমুখী শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতিসহ নানা সরঞ্জাম রয়েছে। সব মিলিয়ে এসব জাহাজে চার হাজারের বেশি আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য আমদানি করেছে। এনবিআরের কর্মকর্তাদের কর্মসূচির কারণে এসব প্রতিষ্ঠান ভুক্তভোগী হচ্ছে। সর্বশেষ ২৪ মে এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের প থেকে কর্মসূচি স্থগিত করা হয়। তবে ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা বলছেন, কর্মসূচি স্থগিত হলেও বন্দরে তার প্রভাব কাটতে কিছুটা সময় লাগবে।

    এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে ১৪ মে আন্দোলন শুরু করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে ২৪ মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন তারা। কর্মসূচির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজস্ব বোর্ডের আওতাধীন চট্টগ্রাম কাস্টম হাউসে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের ৯৫ শতাংশ এই কাস্টম হাউসে শুল্কায়নের মাধ্যমে খালাস হয়। আবার সারা দেশের আমদানি-রফতানি পণ্যের প্রায় ৭৯ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে আনা-নেয়া হয়। ●

    অকা/বাণিজ্য/ফর/রাত/২৫ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    তৃতীয় সন্তানের অপেক্ষায় হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে

    সামান্থার নতুন ভিডিও ঘিরে জল্পনা, তবে কি আসছে নতুন অতিথি?

    মা হওয়ার আলোচনার মধ্যেই বিয়ের সাজে বুবলী

    আলীবাবার প্ল্যাটফর্মে বাংলাদেশি পণ্য বাড়ানোর আহ্বান

    এমটিবির ডিএমডি হলেন মোহাম্মদ মামুন ফারুক

    হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

    জেনে নিন দুদকে অভিযোগ করার পুরো প্রক্রিয়া

    অর্থ ঋণ মামলা কী, কীভাবে হয় বিচার?

    মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে ঢাকা

    যেসব কারণে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার

    অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচার
    বেনজীরকে দ্রুত দেশে ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    বিস্ময়কর বিজ্ঞান এবং অর্থনৈতিক ভবিষ্যত

    প্রধানমন্ত্রীর চীন সফর: রফতানিতে নতুন দিগন্তের প্রত্যাশা

    আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের; তুরস্কের বিদায়

    বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রথম দল হাইতি

    জার্মানিকে হটিয়ে ফের শীর্ষস্থানে ব্রাজিল

    হাইতির বিপক্ষে ছন্দে ফিরলো ব্রাজিল

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.