Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্ব ব্যাংক পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাপনায় ২০০ মিলিয়ন ডলার দেবে

    নভেম্বর ১১, ২০২১ ৭:১৭ পূর্বাহ্ণUpdated:নভেম্বর ১১, ২০২১ ৭:১৭ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ● 

    বিশ্ব ব্যাংক পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাপনা গড়তে নতুন করে অঙ্গীকার করা ৩০ দেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।

    ১০ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ৩০ দেশ এই অঙ্গীকার করেছে। কপ সম্মেলনের সভাপতি ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মাসহ বিশ্ব নেতারা এসময় উপস্থিত ছিলেন।

    গ্লাসগোর ওয়ার্ল্ড লিডার সামিটে ৩০ দেশ অঙ্গীকার করেছে তারা কার্বন নিঃসরণ করবে না পরিবহন ব্যবস্থাপনায়। সব অঞ্চলে বাসযোগ্য, সাশ্রয়ী এবং টেকসই করে শূন্য কার্বন নির্গমনকে প্রধান্য দেওয়া হবে। এসব পরিবহন ব্যবস্থাপনা ছড়িয়ে দেওয়ার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দেশগুলো।

    বেশ কয়েকটি দেশ বিশেষ করে ভারত, রুয়ান্ডা, কেনিয়া তাদের উদীয়মান বাজার ব্যবস্থাপনায় এমন পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলবে।

    সম্মেলনে বিশ্ব ব্যাংক ২০০ মিলিয়ন জলবায়ু ট্রাস্ট ফান্ড ঘোষণা করেছে। যা আগামী ১০ বছরে উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতি মজবুত করতে সড়ক পরিবহন পরিবেশবান্ধব করা হবে। এই লক্ষ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে বিশ্ব ব্যাংক।

    এই লক্ষ্যটি বাস্তবায়নে জিরো এমিশন ভেহিকেল ট্রানজিশন কাউন্সিলকে (জিইভিটিসি) নির্দেশনা দেওয়া হয়েছে। এটা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির পরিবর্তনের জন্য পাশে থাকবে বিশ্ব ব্যাংক। এছাড়া কীভাবে আন্তর্জাতিক সহযোগিতা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়।

    জিইভিটিসি তার প্রথম বার্ষিক অ্যাকশনপ্ল্যান চালু করবে, যা ২০২২ সালে রুপ দিতে কাজ করা হবে। এটা টেকসই করতে আন্তর্জাতিক সহযোগিতার জন্য ক্ষেত্র নির্ধারণ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র জিইভিটিসি এর সহ-সভাপতি হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে যোগ দিয়েছে।

    সম্মেলনে জানানো হয়, ১৯টি দেশ ‌‘গ্রিন শিপিং করিডোর’ চালু করবে। যাতে দুটি বন্দরের মধ্যে শূন্য কার্বন নির্গমন শিপিং রুট প্রতিষ্ঠা করা যায়। জলবায়ু পরিবর্তন করে না এমন জাহাজ প্রযুক্তি স্থাপন করা হবে। বন্দরগুলোতে বিকল্প জ্বালানি এবং ইলেকট্রিক চার্জিং পরিকাঠামো স্থাপন করা হবে। যাতে করে সারা বিশ্বে মূল রুটে শূন্য কার্বন নির্গমন শিপিং ব্যবস্থাপনা গড়ে তোলা যায়।

    যুক্তরাজ্য ২০৩৫ থেকে ২০৪০ সালের মধ্যে ডিজেল ট্রাক বিক্রি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব ট্রাক ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। পরিবহনে ডিজেলের পরিবর্তে ইলেকট্রিক ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলেও জানানো হয়েছে।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে ঢাকা

    যেসব কারণে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার

    অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচার
    বেনজীরকে দ্রুত দেশে ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    বিস্ময়কর বিজ্ঞান এবং অর্থনৈতিক ভবিষ্যত

    প্রধানমন্ত্রীর চীন সফর: রফতানিতে নতুন দিগন্তের প্রত্যাশা

    ৬ দিনের মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের; তুরস্কের বিদায়

    বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রথম দল হাইতি

    জার্মানিকে হটিয়ে ফের শীর্ষস্থানে ব্রাজিল

    হাইতির বিপক্ষে ছন্দে ফিরলো ব্রাজিল

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.