Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বৃহস্পতিবার, ৪ আষাঢ়, ১৪৩৩ | ১৮ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    জুন ১৮, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণUpdated:জুন ১৮, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    অবশেষে সই হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি। আর এরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান পুনরায় শুরুর হুমকির কারণে এ ধারা বাধাগ্রস্ত হয়েছিল। চুক্তির পর আবারও দাম কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঠিক ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে এসেছে।

    স্থানীয় সময় সাড়ে ৪টা পর্যন্ত আগামী আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেল প্রতি ৭৮ দশমিক ০৭ ডলার ছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার আগের তুলনায় এখন তেলের দম ৭ শতাংশ বেশি রয়েছে।

    টানা কয়েকদিন কমার পর বুধবার হঠাৎ ব্রেন্ট অয়েলের বেড়ে গিয়েছিল। এদিন ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়ে যায়। ট্রাম্পের এক হুমকির পর বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। ইরান সঠিক আচরণ না করলে তিনি আবারও বোমা হামলার হুমকি দিয়েছিলেন।

    চুক্তির পর শেয়রবাজারও চাঙ্গা হয়ে উঠেছে। জাপানের প্রধান সূচক নিকেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি উভয়ই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এ দুটি সূচক যথাক্রমে ২ শতাংশ ও ১ দশমিক ৭ শতাংশেরও বেশি বেড়েছে। তাইওয়ানের শেয়ারবাজার সূচক তায়েক্সও এক দশমিক তিন শতাংশ বেড়েছে।

    মার্কিন স্টক ফিউচারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। আজ এসএন্ডপি ৫০০ এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট উভয়ে বেড়েছে। এ দুটি যথাক্রমে প্রায় ০ দশমিক ৮ শতাংশ এবং ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ইসলামাবাদ মেমোর্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে এ তথ্য।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    ডলার তেলের দাম বিশ্ববাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
    আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

    এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের স্বস্তির জয়

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা

    শেয়ারবাজারে আজ থেকে সময় বাড়ছে লেনদেনের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.