Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    জুলাই ২৯, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিশেষ প্রতিনিধি>

    দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে একদিনেই তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে কক্সবাজারের মহেশখালীতে চীনের সহায়তায় নতুন একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনাল স্থাপনের অনুমোদন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ১৩ বছর এলএনজি আমদানির সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি তেল কেনার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে আবারও ১০ দিনে নামিয়ে আনা।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই তিন সিদ্ধান্তে সরকারের জ্বালানি কৌশলের একটি নতুন দিক স্পষ্ট হয়েছে। একদিকে গ্যাস গ্রহণ ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ, অন্যদিকে দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার ঝুঁকি কমিয়ে তেল কেনার কৌশল—সব মিলিয়ে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল করার চেষ্টা করছে সরকার।

    মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

    মহেশখালীতে তৃতীয় ভাসমান টার্মিনাল

    সরকার মহেশখালীর কুতুবজোম এলাকায় একটি নতুন ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ (এফএসআরইউ) টার্মিনাল স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে চীনের চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।

    সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসারে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রস্তাবটি প্রক্রিয়াকরণ করা হবে।

    বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে। নতুন টার্মিনাল যুক্ত হলে দেশে এলএনজি গ্রহণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে আমদানি করা এলএনজি দ্রুত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    ১৩ বছর যুক্তরাষ্ট্র থেকে এলএনজি

    একই বৈঠকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুনভর ইউএসএ এলএলসি থেকে ২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

    পেট্রোবাংলা এ চুক্তি বাস্তবায়ন করবে।

    বর্তমানে বাংলাদেশ কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাতটি দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তির আওতায় গ্যাস আমদানি করছে। নতুন চুক্তি কার্যকর হলে দীর্ঘমেয়াদি সরবরাহ উৎস আরও বৈচিত্র্যময় হবে।

    তেল কেনার দরপত্রে সময় কমল

    জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমাও আবার কমিয়ে আনা হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের আমদানির জন্য ৪২ দিনের পরিবর্তে ১০ দিনের মধ্যে দরপত্র জমা নেওয়া হবে।

    সরকারের যুক্তি, দীর্ঘ সময় হাতে থাকলে আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার আশঙ্কায় সরবরাহকারীরা দরপত্রে অতিরিক্ত ঝুঁকি মূল্য (রিস্ক প্রিমিয়াম) যোগ করেন। এতে সরকারের ক্রয় ব্যয় বেড়ে যায়। সময়সীমা কমানো হলে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল কেনার সুযোগ বাড়বে।

    কী বার্তা দিচ্ছে এই সিদ্ধান্ত

    জ্বালানি খাতসংশ্লিষ্টদের মতে, তিনটি সিদ্ধান্ত একসঙ্গে নেওয়ার মাধ্যমে সরকার জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার কৌশল নিয়েছে।

    একদিকে চীনের সহযোগিতায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণ করা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তেল আমদানির প্রক্রিয়াও আরও নমনীয় করা হচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও তুলনামূলক কম খরচে জ্বালানি সংগ্রহের সুযোগ তৈরি হতে পারে। তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে প্রকল্প বাস্তবায়নের গতি, সরবরাহ ব্যবস্থাপনার দক্ষতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের পরিস্থিতির ওপর।

     
     
     
     

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    এলএনজি টার্মিনাল মহেলখালী

    এই বিষয়ে আরও সংবাদ

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.