মাগুরা সার্ভিস সেন্টারে আজ ১৮ আগস্ট চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মোঃ জাহাঙ্গীর আলম, পিডি মোঃ ইব্রাহিম খান টুলু, মোঃ সফিকুর রহমান, ইভিপি আনিসুর রহমান ও ভিপি আবু হাসান হাবিব সিদ্দিকী। প্রকল্প পরিচালক মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাগুরা ও ঝিনাইদহ জেলার উন্নয়ন কর্মকর্তাবৃন্দ। চলতি বছরের জুলাই মাসের ব্যবসা সফল কর্মকর্তাদের সভা শেষে পুরস্কৃত করা হয়। খবর বিজ্ঞপ্তির ●
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
