Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    রবিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মেঘনা গ্রুপকে ২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    ডিসেম্বর ৭, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    মেঘনা গ্রুপের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের দুই কোটি ডলারের ঋণের চুক্তি হয়েছে। মেঘনা গ্রুপের তানভীর ডাল মিল অ্যান্ড ফাওয়ার মিলসের সঙ্গে এডিবির চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় নতুন এক অত্যাধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী আটার কারখানা নির্মাণ করা হবে।

    এই কারখানার কল্যাণে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আটা উৎপাদনের সমতা দ্বিগুণ হবে। সেই সঙ্গে বিদ্যুতের ব্যবহার কমে যাবে ৩৭ শতাংশ। এতে যেমন পরিচালনা ব্যয় কমবে, তেমনি বার্ষিক কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৮ হাজার ২০০ টন কমে যাবে। এই কারখানায় ৬ লাখ ৬০ হাজার টন আটা উৎপাদিত হবে; বাড়বে দেশের খাদ্যনিরাপত্তা।

    এডিবির বেসরকারি খাতবিষয়ক মহাপরিচালক সুজানে গাবুরি বলেন, বাংলাদেশের শিল্প খাতের টেকসই বিকাশে এই কারখানা গুরুত্বপূর্ণ পদপে হিসেবে বিবেচিত হবে। মানসম্মত আটা উৎপাদনের পাশাপাশি এই কারখানায় বিদ্যুৎ সাশ্রয় হবে। ফলে এই কারখানা বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের উন্নয়নে ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলাদেশ যে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গুরুত্ব দিতে চাচ্ছে, এই কারখানা সরকারের সেই ল্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    বাংলাদেশে গমের চাহিদা বাড়ছে, কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন এখনো কম। ২০২২ সালে বাংলাদেশে গমের চাহিদা ছিল ৮ দশমিক ৮ মিলিয়ন টন বা ৮৮ লাখ টন, কিন্তু দেশে উৎপাদিত হয়েছে মাত্র ১০ লাখ টন। আমদানির ওপর এই অতি নির্ভরতার কারণে দেশের গম ভাঙিয়ে আটা উৎপাদনের সমতা বৃদ্ধি করা জরুরি।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগ করা হলে আটা উৎপাদন খাতের টেকসই বিকাশ হবে। এতে দেশের ক্রমবর্ধমান আটার চাহিদা টেকসই পদ্ধতিতে মেটানো যাবে।

    মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, দেশের খাদ্যনিরাপত্তা বৃদ্ধি করাই এই প্রকল্পের ল্য। এতে ১৬০ ব্যক্তির অতিরিক্ত কর্মসংস্থান হবে, সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতের দেড় লাখ উদ্যোক্তার সঙ্গে মেঘনা গ্রুপের অংশীদারি গড়ে উঠবে।

    মোস্তফা কামাল আরও বলেন, ‘আমরা এডিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমরা যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা-বাণিজ্য করতে চাই, এই প্রকল্প তার নজির।’

    ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে উন্নয়ন সহযোগিতা দিতে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।  ●

    অকা/আখা/ফর/সন্ধ্যা/৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.