Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে রাশিয়ার তেল কিনছে ভারত

    আগস্ট ২২, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি কমে গেলেও ভারতকে উদ্বিগ্ন না হতে পরামর্শ দিয়েছে রাশিয়া। তারা বলেছে, যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য বিক্রি কমলেও সমস্যা নেই, রাশিয়ার বাজার ভারতের জন্য খোলা আছে। খবর দ্য মিন্ট

    ট্রাম্পের হুমকি অগ্রাহ্য করে রাশিয়া থেকে তেল কিনছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনকারী সংস্থাগুলো। ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়াম সেপ্টেম্বর ও অক্টোবরে সরবরাহের জন্য আবার রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। দুই সংস্থার কর্মকর্তাদের সূত্রে এ খবর জানিয়েছে রয়টার্স।

    জুলাই মাসে ভারতের রাষ্ট্রীয় তেল পরিশোধনাগারগুলো তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছিল। মূলত রাশিয়ার তেলের ছাড় কমে আসায় তেল কেনা কমিয়ে দিয়েছিল তারা। এরপর রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যে শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে। সব মিলিয়ে ভারতের পণ্যে এখন ৫০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

    শুল্ক আরোপের পরও ভারত বারবার জানিয়েছে, দেশের স্বার্থে যেখান থেকে তেল কিনতে সুবিধা হবে, সেখান থেকেই তারা কিনবে। এ পরিস্থিতিতে রাশিয়ার তেলে ব্যারেলপ্রতি ছাড় তিন ডলারে উন্নীত হওয়ায় আবার তেল কেনা শুরু করেছে ভারতের পরিশোধনাগারগুলো। রাশিয়া থেকে উরাল ক্রুড কেনে ভারত। এ ছাড়া ভ্যারানডে ও সাইবেরিয়ান লাইট ক্রুড অয়েলও কেনে ভারতীয় তেল পরিশোধনাগারগুলো।

    ২১ আগস্ট দিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন বলেন, ‘রাশিয়া-ভারত সম্পর্কের ওপর আমাদের বিশ্বাস আছে। বাইরের চাপ সত্ত্বেও ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা চলবে।’

    সম্প্রতি ভারত যখন রাশিয়ার তেল কিছুটা কেনা কমিয়েছিল, তখন চীন তেল কেনা বাড়িয়েছিল। রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা হলো ভারত ও চীন। যদিও ট্রাম্প এখন ভারতের বেলায় গরম হলেও চীনের বেলায় নরম। এককভাবে শুধু ভারতকে শাস্তি দিয়েছেন ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে ৫ শতাংশ ছাড়ে তেল বিক্রি করবে মস্কো। ভারতে রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টিটিভ ইয়েভগেনি গ্রিভা জানিয়েছেন, রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে এ ছাড় দেওয়া হবে। তবে বিষয়টি আলোচনার ওপর নির্ভর করবে। খবর এনডিটিভি

    গ্রিভা বলেন, রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক না কেন, ভারতের তেল আমদানি প্রায় একই থাকবে। ছাড় প্রসঙ্গে তিনি বলেন, এটা মূলত ব্যবসায়িক গোপনীয়তার বিষয়। সাধারণত ব্যবসায়ীদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই এসব নির্ধারিত হয়। গড়ে এই ছাড় ৫ শতাংশের মতো থাকবে। কখনো একটু ওঠানামা করবে, তবে সাধারণত ৫ শতাংশের কম-বেশির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

    ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেশে ভারতের পণ্য রফতানিতে যদি সমস্যা হয়, তাহলে রাশিয়া বাজার উন্মুক্ত করবে। ভারত রাশিয়াতে তাদের পণ্য রফতানি করতে পারে বলে মত পুতিন সরকারের এক কূটনীতিকের। দিল্লিতে অনুষ্ঠিত সে সংবাদ সম্মেলনে রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য ঢুকতে সমস্যা হয়, তাহলে রাশিয়ার বাজার তাদের জন্য অপো করে আছে...।

    যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্কের বিষয়টি নিয়ে কথা বলেছেন রোমান বাবুশকিন। এ শুল্ক আরোপের বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি পশ্চিমের দেশগুলোর বিরুদ্ধে নব্য উপনিবেশবাদের অভিযোগও তুলেছেন তিনি।

    এক দিন আগেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, রাশিয়া যাতে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে না পারে, সে জন্যই ভারতের পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে। এরপরই রাশিয়ার প থেকে এ বার্তা।

    এক কথায় বলা যায়, ট্রাম্পের হুমকি অগ্রাহ্য করে রাশিয়া থেকে তেল কিনছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনকারী সংস্থাগুলো। রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

    সম্প্রতি আলাস্কায় বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। সে বৈঠকে ইউক্রেনের যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হয়নি। ওই বৈঠকের পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে বিষয় উল্লেখ করে রাশিয়ার কূটনীতিক বলেছেন, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এটাই প্রমাণ করে, ভারত রাশিয়ার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ●

    অকা/বিবা/ফর/সন্ধ্যা/২২ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.