Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    জুন ৩, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের প্রবাহ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের একটি নতুন প্রস্তাব সামনে এনেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এ প্রস্তাব প্রকাশ করে ট্রাম্প প্রশাসন—এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় United States Trade Representative (ইউএসটিআর) জানিয়েছে, সেকশন ৩০১ তদন্তের ভিত্তিতে বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ ১৫টি অর্থনৈতিক অংশীদারের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে বাকি প্রায় ৪৫টি দেশের ক্ষেত্রে এই হার ১২.৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

    ইউএসটিআর-এর মতে, সংশ্লিষ্ট দেশগুলো তাদের রফতানি ব্যবস্থায় জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের শ্রমিক ও উৎপাদকরা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় অসুবিধায় পড়ছেন।

    সংস্থাটির প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, বাণিজ্য অংশীদারদের এই ধরনের শ্রমনির্ভর পণ্যের প্রবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া গ্রহণযোগ্য নয়, কারণ এতে মার্কিন শ্রমবাজার আরও চাপের মুখে পড়ছে।

    নতুন প্রস্তাবে টেক্সটাইল ও বস্ত্র আমদানির জন্য আলাদা একটি কাঠামো তৈরির কথাও বলা হয়েছে, যেখানে নির্দিষ্ট কোটা অনুযায়ী তুলনামূলক কম শুল্কে পণ্য প্রবেশের সুযোগ থাকতে পারে। তবে এ ব্যবস্থার বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

    এ পদক্ষেপ এমন সময় এসেছে, যখন আগামী ২৪ জুলাই ট্রাম্প প্রশাসনের আরোপিত সাময়িক ১০ শতাংশ সার্বজনীন শুল্কের মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে ২০ ফেব্রুয়ারি এই শুল্ক কার্যকর করা হয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় ওই শুল্ক বাতিল করে দেয়।

    এর আগের দিনই ব্রাজিলের ডিজিটাল বাণিজ্যনীতি নিয়ে সেকশন ৩০১ তদন্তের ভিত্তিতে দেশটির পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয় ইউএসটিআর। একই সঙ্গে চীনসহ আরও ১৬টি দেশের শিল্প সক্ষমতা নিয়ে পৃথক তদন্ত প্রতিবেদনও শিগগির প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

    তবে নতুন শুল্ক কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ পণ্য—যেমন জ্বালানি, রেয়ার আর্থ খনিজ, নির্দিষ্ট ধাতু, গরুর মাংস, কফি, কিছু ফল ও সবজি, ওষুধ, জৈব রাসায়নিক এবং উড়োজাহাজ যন্ত্রাংশ—অব্যাহতির আওতায় রাখা হয়েছে।

    প্রস্তাবিত নীতির ওপর আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই বিষয়টি নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইউএসটিআর।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    অদৃশ্য শত্রুর নাম মাইক্রোপ্লাস্টিক

    বরীষণের রাতেই সৃষ্টি হয় কালজয়ী ‘শ্রাবণের মেঘ”

    সুরের জাদুকর কমল দাশগুপ্ত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.