Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    রফতানি কমছে শীর্ষ তিন পোশাক খাতের

    এপ্রিল ৩, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ27
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চার দশকের বেশি সময় ধরে কম দামের তৈরি পোশাক রফতানি করে আসছে বাংলাদেশ। তার মধ্যে পাঁচটি ক্যাটাগরি বা শ্রেণির তৈরি পোশাকই বেশি রফতানি হয়। সেগুলো হচ্ছে ট্রাউজার, টি-শার্ট ও নিট শার্ট, সোয়েটার, শার্ট ও ব্লাউজ এবং অন্তর্বাস। মূলত ট্রাউজার, টি-শার্ট ও সোয়েটারই সবচেয়ে বেশি রফতানি হয়। ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছর ধরে এই পাঁচ শ্রেণির পোশাকের রফতানি কমছে।

    বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আয়ের প্রায় ৮১ শতাংশই ট্রাউজার; টি-শার্ট ও নিট শার্ট; সোয়েটার; শার্ট ও ব্লাউজ এবং অন্তর্বাস থেকে আসে। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানির প্রায় ৮১ শতাংশই আসে ট্রাউজার, টি-শার্ট ও নিট শার্ট, সোয়েটার, শার্ট ও ব্লাউজ এবং অন্তর্বাস থেকে।

    শীর্ষ তিন পোশাক পণ্যের রফতানি কমে যাওয়া নিয়ে রফতানিকারকেরা বলছেন, দুই বছর ধরে সামগ্রিকভাবে তৈরি পোশাকের রফতানি কমেছে। বিশেষ করে সবচেয়ে বেশি রফতানি হওয়া পোশাকের রফতানি কমেছে। এসব পণ্যের ক্রয়াদেশ পেতে রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে এখন তীব্র প্রতিযোগিতা করতে হয়। বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাউজার, টি-শার্ট ও সোয়েটারের মতো পোশাকের প্রতিযোগিতা সমতা কমছে। যে কারণে কোনো কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।

    ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশের তৈরি পোশাকের বড় গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্যান্য পণ্যের চাহিদা কমে যায়। তার প্রভাবে গত দুই বছর সেসব দেশে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরে ৩ হাজার ৬১৫ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। তার আগের দুই অর্থবছরে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছরে রফতানি হয়েছে যথাক্রমে ৪ হাজার ২৬১ ও ৩ হাজার ৮১৪ কোটি ডলারের তৈরি পোশাক। এমনটা জানা গেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে।

    বিজিএমইএর পরিসংখ্যান অনুযায়ী, মোট পোশাক রফতানির ৩৩ শতাংশই হলো ট্রাউজার। তবে ২০২৩-২৪ অর্থ বছরে ট্রাউজারের রফতানি প্রায় ৪ শতাংশ কমে ১ হাজার ১৯৩ কোটি ডলারে নেমে যায়। করোনার সময় ২০২০-২১ অর্থ বছরে ১ হাজার ১০০ কোটি ডলারের কম ট্রাউজার রফতানি হয়েছিল। তারপর ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছরে যথাক্রমে ১ হাজার ৪৫১ এবং ১ হাজার ২৪১ কোটি ডলারের ট্রাউজার রফতানি হয়।

    সস্তায় টি-শার্ট রফতানিতে বাংলাদেশের বেশ সুনাম রয়েছে। ওয়ার্ল্ড টপ এক্সপোর্ট ডট কমের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে ৫১ বিলিয়ন ডলারের টি-শার্ট রফতানি হয়। সবচেয়ে বেশি টি-শার্ট রফতানি করে চীন, যা মোট রফতানির ১৭ শতাংশ। তারপরই বাংলাদেশের অবস্থান, যা মোট রফতানির ১৫ শতাংশ। তবে ওই বছর কটন টি-শার্ট রফতানিতে শীর্ষে ছিল বাংলাদেশ।

    বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানির ২১ শতাংশ হচ্ছে টি-শার্ট। ২০২৩-২৪ অর্থ বছরে ৭৭৩ কোটি ডলারের টি-শার্ট রফতানি হয়। এই রফতানি ২০২২-২৩ অর্থ বছরের তুলনায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার কম। এর আগের ২০২১-২২ অর্থ বছরে রফতানি হয়েছিল ৯৮৬ কোটি ডলারের টি-শার্ট।

    ২০২১-২২ অর্থ বছরে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের সোয়েটার রফতানি হয়। পরের দুই বছরই পণ্যটির রফতানি কমেছে। সর্বশেষ অর্থ বছরে ৪৮২ কোটি ডলারের সোয়েটার রফতানি হয়। এই রফতানি তার আগের অর্থ বছরের তুলনায় ২ দশমিক ৪৩ শতাংশ বা ১২ কোটি ডলার বেশি।

    বিজিএমইএর তথ্যানুযায়ী, শার্ট ও ব্লাউজের রফতানি ৮ শতাংশ কমেছে। সর্বশেষ অর্থ বছরে ২৯৩ কোটি ডলারের শার্ট ও ব্লাউজ রফতানি হয়। তার আগের অর্থ বছর রফতানি হয়েছিল ৩১৮ কোটি ডলারের শার্ট ও ব্লাউজ।

    বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘আমরা রফতানিমুখী শীর্ষস্থানীয় পোশাকের বিক্রয়াদেশ হারাচ্ছি কি না, সেটি খতিয়ে দেখতে হবে। কারণ, এসব পণ্য উৎপাদনের সঙ্গে অনেক কারখানা ও লাখ লাখ শ্রমিক জড়িত। তৈরি পোশাক রফতানির এই মূল ভিত্তি টিকিয়ে রাখতে নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ, গ্যাস-বিদ্যুৎসহ যেকোনো মূল্যবৃদ্ধিতে রফতানিকারকদের সময় দিতে হবে। যাতে তারা সেই বাড়তি ব্যয় সমন্বয়ের সুযোগ পান।

    তিনি আরো বলেন, সাধারণত সামগ্রিকভাবে রফতানি কমলে যেসব তৈরি পোশাক বেশি রফতানি হয়, সেগুলোর রফতানি উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে টি-শার্ট, ট্রাউজার ও সোয়েটারের মতো তৈরি পোশাক খুবই মূল্য সংবেদনশীল। অর্থাৎ তীব্র প্রতিযোগিতা করে এসব পণ্যের ক্রয়াদেশ পেতে হয়। শ্রমিকের বেতন ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নগদ সহায়তা কমে যাওয়ার কারণে অনেক রফতানিকারক পণ্যগুলোর ক্রয়াদেশ নিতে পারছে না। ●

    অকা/তৈপোশি/ফর/বিকাল/৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.