Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    রেজিষ্ট্রেশন ব্যয় নির্ধারণ করার সুবিধা দেয়ার দাবি রিহ্যাবের

    জুন ১০, ২০২৪ ৩:০১ পূর্বাহ্ণUpdated:জুন ১০, ২০২৪ ৩:০১ পূর্বাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ডলার সঙ্কট, নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কারণে আবাসন শিল্পে নানা সঙ্কট তৈরি করেছে। ফলে ফ্ল্যাটের সরবরাহ কমে, বেড়েছে দাম। আবাসিক এলাকার ফার-এর মান হ্রাসের কারণে ভবনের উচ্চতা এবং আয়তন কমে যাওয়ায় এই সেক্টরে সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। এই খাতে পর্যাপ্ত আর্থিক ঋণপ্রবাহ না থাকা এবং পর্যাপ্ত নীতি সহায়তার অভাবে মানুষের বাসস্থানের স্বপ্ন পূরণ হচ্ছে না। আবার আবাসন খাতে নতুন করে যুক্ত হয়েছে ব্যাংকের সুদ হার বৃদ্ধি।

    ৯ জুন রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় বাজেট ২০২৪-২০২৫’ সম্পর্কিত সংবাদ সম্মেলনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাবের এক সংবাদ সম্মেলনে বাজেট পাসের আগে আবাসন শিল্পের নানা সঙ্কট নিরসন ও জমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান বর্তমানে রেজিষ্ট্রেশন ব্যয় অত্যধিক উল্লেখ করে রিয়েল এস্টেট খাত থেকে রাজস্ব আদায়ের পদ্ধতি পরিবর্তন করার অনুরোধ জানান। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ সাবেক এমপি লায়ন এম এ আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন এবং রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।
    রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বাজেটে যে প্রবৃদ্ধি দেখানো হয়েছে তা সম্ভব হবে, যদি আবাসন সেক্টরসহ উৎপাদনমুখী খাতগুলো সচল ও গতিশীল থাকে। জমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় কম হলে ক্রেতারা ফ্ল্যাট কেনায় উৎসাহিত হবেন বলে মনে করছে রিহ্যাব।

    অর্থনীতিতে আবাসন সেক্টরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের গৃহায়ন শিল্প প্রতি বছর প্রবাসী বাংলাদেশীদের থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জনে এবং দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণে কার্যকর ভূমিকা রাখছে। গত কয়েক বছর যাবৎ আবাসন শিল্প নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। অতিমাত্রায় করারোপ ও সরকারের নীতি সহায়তার অভাবে ক্রমেই দেশের আবাসন খাত মারাত্মক সঙ্কটে পড়েছে।
    তিনি আরো বলেন, বৃহৎ আবাসিক এলাকার প্রজ্ঞাপনকৃত ড্যাপে ফার-এর মান কমায় ভবনের উচ্চতা এবং আয়তন কমেছে। ফলে এই সেক্টরে সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। তাই বাজেট চূড়ান্তভাবে পাস করার আগে পাঁচ বছরের পুরনো ফ্ল্যাট ৪ শতাংশ হারে রেজিষ্ট্রেশন ব্যয় নির্ধারণ করার সুবিধা দেয়ার দাবি জানাচ্ছি।
    এ ছাড়া নির্মাণসামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট অফিসের হয়রানি বন্ধ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আবাসন সুবিধা সহজলভ্য করার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গেল ডিজিট সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা চালু করারও প্রস্তাব করেন তিনি। ●

    অকা/আখা/ফর/সকাল/ ১০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আবাসন শিল্প

    এই বিষয়ে আরও সংবাদ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    আবাসনে করের বোঝা, বেকারত্বের শঙ্কায় ৫০ লাখ মানুষ

    আবাসন খাতে নতুন করের শঙ্কা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.