Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    লেনদেনে গতি বেড়েছে পুঁজিবাজারে

    এপ্রিল ৩০, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আস্থার সংকট ও মন্দা কাটিয়ে পবিত্র ঈদুল ফিতরের আগে থেকেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে।  রমজান মাসের শুরু থেকে তলানীতে যাওয়া লেনদেনের গতি বাড়তে থাকে।যার ধারাবাহিকতা ঈদ পরবর্তী বাজারেও দেখা গেছে।

    ঈদ পরবর্তী বাজারে সূচকের টানা উত্থানের পাশাপাশি চলতি মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হতেও দেখা গেছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে আটকে থাকা কয়েকটি কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের ওপরে উঠে এসেছে। তাই ঈদ পরবর্তী পুঁজিবাজারের এই গতিশীলতা ধরে থাকুক, এমনটাই প্রত্যাশা বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের।

    বিনিয়োগকারীরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে পুঁজিবাজারে সূচকের নেতিবাচক প্রভাব দেখা দেয়। বাজারে লেনদেন কমার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিরলস চেষ্টায় বিনিয়োগকারীদের মধ্যে সেই সংকট দূর হয়েছে ও বাজারে লেনদেনের গতি বেড়েছে।

    এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘ মন্দার পর ঈদের আগ থেকেই বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ডিসেম্বর ক্লোজিংয়ের কারণে কিছু কিছু কোম্পানি ভালো ডিভিডেন্ড ঘোষণা করে। পুঁজিবাজারের উন্নয়নের জন্য কমিশনও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফর করেন। সব মিলিয়ে আমরা মনে করছি, ঈদ পরবর্তী সময়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।

    তিনি বলেন, পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। যারা সাইডলাইনে বসে ছিল তারাও বিনিয়োগে আসতে শুরু করেছেন। ঈদ পরবর্তী সময়ে পুঁজিবাজার আরও গতিশীল হচ্ছে। বাজারের গতিশীলতার স্বার্থে অতি দ্রুত বন্ডে বিনিয়োগ এক্সপোজার লিমিটেডের বাইরে রাখার বিষয়টি সুরাহা করতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের লভ্যাংশের ওপরে ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার করে নিতে হবে।

    বিনিয়োগকারী ঐক্য পরিষদের এই নেতা আরও বলেন, কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে যে অনিয়ম ও দুর্নীতি হয়, সেটা রোধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কোম্পানিগুলো যাতে ইপিএসের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে দেয়, সেজন্য আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি। এতে ভালো লভ্যাংশ পাওয়ার আশায় বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে বলেও মনে করেন তিনি।

    এদিকে, ঈদ পরবর্তী সপ্তাহে (২৪-২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে এক হাজার ৫২৩ কোটি ৬৭ লাখ টাকা বা ১০৩ দশমিক ৩০ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় এক হাজার ৪৭৫ কোটি ৩ লাখ টাকা। ঈদের পর প্রথম সপ্তাহেই ডিএসই বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকার বেশি।

    বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৮৮ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৬৯ কোটি টাকা। গত সপ্তাহে তুলনায় ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে দশমিক ৭৩ শতাংশ। আর দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫২ শতাংশের বেশি। যা ঈদ পরবর্তী বাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

    এ নিয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি আতাউল্লা নাইম বলেন, ঈদ পরবর্তী পুঁজিবাজার নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন উদ্যোগের সুফল শিগগিরই দেখতে পাবো বলে আমরা আশাবাদী।

    একই সঙ্গে, তারল্য সংকট কাটিয়ে উঠতে এক্সপোজার সংশোধনী সংক্রান্ত প্রস্তাবনা দ্রুত সমাধান হলে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং লেনদেন দ্রুত বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।

    সংশ্লিষ্টরা বলছেন, লম্বা সময় ধরে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই বাজার থেকে কাঙ্ক্ষিত মুনাফা দূরের কথা, পুঁজিই ধরে রাখতে পারছিল না। তবে ঈদ পরবর্তী সময়ে লেনদেনের এই গতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা।

    অকা/পুঁবা/দুপুর, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    লেনদেনে গতি বেড়েছে পুঁজিবাজারে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.