Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শতভাগ বিদ্যুৎ এ মাসেই

    সেপ্টেম্বর ২, ২০২১ ১:৪২ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ● 

    বিদ্যুতের আলোয় আলোকিত গোটা বাংলাদেশ। প্রত্যন্ত চরাঞ্চল থেকে শুরু করে পাহাড়ি দুর্গম এলাকা বা দ্বীপ সবখানেই পৌঁছে গেছে বিদ্যুৎ। আর বিদ্যুতের ছোঁয়ায় বদলাতে শুরু করেছে মানুষের জীবনযাত্রার মান। আগে সূর্যের আলো চলে যাওয়া মাত্রই গ্রামগঞ্জে নেমে আসত ঘুটঘুটে অন্ধকার ও সুনসান নীরবতা। সন্ধ্যা রাতে হারিকেন-কুপির আলোই ছিল ভরসা। বিদ্যুৎ চলে আসায় এখন সেসব এলাকাতেই গভীর রাত পর্যন্ত বাজারঘাট থাকে সরগরম। চলে হরেক পণ্যের বেচাকেনা।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে, দেশের গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। কিছু অফগ্রিড এলাকায় সৌর বিদ্যুৎ ও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যেই দেশের সব অফগ্রিড এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শেষ হবে। বর্তমানে মনপুরা দ্বীপ এবং যমুনা নদীর কিছু চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলছে।‘ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ মূলমন্ত্রে দেশের প্রায় শতভাগ (৯৯.৯৯) এলাকার মানুষ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। সরকারের লক্ষ্যমাত্রা হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একটি ঘরও বিদ্যুতের আলোবিহীন থাকবে না। সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে জোরেশোরে কাজ করছে পল্লী বিদ্যুতায়ন সংস্থা। এখনো যারা বিদ্যুৎ সংযোগ নেননি বা আবেদন করেননি, তাদের সংযোগ নেওয়ার জন্য সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো জোর প্রচারণাও চালাচ্ছে।

    ফরিদপুরের পদ্মার চরে জেগে ওঠা চরগুলোতেও পৌঁছে গেছে বিদ্যুৎ। খরস্রোতা নদী পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুতের লাইন টেনে নিয়েছে। আবার বঙ্গোপসাগরের উপকূলে ঘন বন-জঙ্গলে ঘেরা দর্শনীয় স্থান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুর্গম চর কুকড়িমুকড়িতেও পৌঁছে গেছে বিদ্যুতের আলো। এলাকাটি অফগ্রিড কিন্তু এই চরাঞ্চলের সাধারণ মানুষ ও পর্যটন বিকাশের কথা চিন্তা করে সরকার এখানে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। বুড়াগৌরাঙ্গ নদীর তলদেশ দিয়ে চার কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপন ও একটি ১০ এমভিএ উপকেন্দ্র চালুর মাধ্যমে এই চরে বিদ্যুতায়ন করা হয়েছে। ওই অঞ্চলে ভোলা জেলাসহ পটুয়াখালীর অফগ্রিড চরাঞ্চলে বসবাসকারীদের বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য কাজ করছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ বিভাগের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট। অথচ এক যুগ আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সময় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। এক যুগ আগে বিদ্যুতের সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী যেখানে ছিল শতকরা ৪৭ ভাগ, বর্তমানে তা দাঁড়িয়েছে ৯৯.৯৯ শতাংশে। আবার বিদ্যুতের গ্রাহক সংখ্যা ১ কোটি ৮ লাখ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ কোটি ৭ লাখ।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    এবার বাড়লো লঞ্চের ভাড়া

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    জ্বালানি দামের চাপ – কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.