Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে

    সেপ্টেম্বর ৫, ২০২৪ ৪:৩৫ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগে বড় পরিবর্তন এসেছে। সরকার পতনের মাস আগস্টের প্রথম ১৫ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন আগের বছরের তুলনায় প্রায় ৬ গুণ বেড়েছে।

    এতে দেখা যায়, পুরো আগস্ট মাসে বিদেশিদের শেয়ার লেনদেন যেকোনো সময়ের একক কোনো মাসকে ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    ডিএসইর তথ্য অনুযায়ী, আগস্টের প্রথমার্ধে দেশের প্রধান শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৮২ লাখ টাকা। আগের বছর ২০২৩ সালের একই সময়ে ডিএসইতে বৈদেশিক লেনদেন হয়েছিল মাত্র ৬৭ কোটি ৩১ লাখ টাকা।

    এতে দেখা যায়, ২০২৩ সালের আগস্টের প্রথমার্ধের তুলনায় চলতি ২০২৪ সালের আগস্টের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৫০১ শতাংশ বা ছয় গুণ।

    ডিএসইর তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের টার্নওভার ছিল আট হাজার ৯১ কোটি টাকা। পরবর্তী অর্থবছর এই অঙ্ক বেড়ে নয় হাজার ৬৬৪ কোটি টাকায় হয়। কিন্তু এর পরের বছরগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনে ভাটা পড়ে।

    তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন দুই হাজার ৯৫৪ কোটি টাকায় নেমে আসে। এমনকি ২০২৩ সালের আগস্টের প্রথমার্ধ পর্যন্ত বিদেশিদের শেয়ার লেনদেন হয়েছে ২৬২ কোটি টাকা। যা আগের পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

    গত ৫ আ্গস্ট ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী গতি দেখা গেছে। এতে ডিএসইতে লেনদেন এবং সূচক উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    বাজার বিশ্লেষনে দেখা যায়, শেখ হাসিনার পতনের পর গত ৮ আগস্ট দেশের শেয়ার বাজারে সূচকের রেকর্ড উত্থান হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন রেকর্ড ৩০৬ পয়েন্ট বা প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৮৬২ পয়েন্ট বা সাড়ে ৫ শতাংশ।

    ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়া ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সের ওদিনই সর্বোচ্চ উত্থান হয়েছে। তাতে ডিএসইএক্স সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৫ পয়েন্ট। প্রায় সাড়ে চার মাসের মধ্যে এটিই সূচকের সর্বোচ্চ অবস্থান।

    শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও বেড়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট শেয়ার বাজারে অর্থশূন্য বিও হিসাব ছিল ৩ লাখ ১১ হাজার ৫৯৩টি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থশুন্য বিও হিসাবের সংখ্যা কমে এসেছে।

    বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় শেয়ার বাজার নিয়ে বিদেশিদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি; ব্যাংক খাতের সংস্কার; বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা এবং মানসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণে শেয়ার বাজারে আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে তারা শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছেন। যার ফলে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব পড়ছে। ●

    অকা/পুঁবা/ই/সকাল, ৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.