Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সরকারের ব্যাংক ঋণ কমেছে

    সেপ্টেম্বর ১৩, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ১৩, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    নতুন অর্থবছরের শুরুতে সরকারের ব্যাংক ঋণ বেশি থাকলেও এখন সেটি কমতে দেখা যাচ্ছে। ব্যাংক থেকে সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে, আগের নেওয়া ঋণের পরিশোধ হচ্ছে তার চেয়ে বেশি। চলতি অর্থবছরের গত ৩০ আগস্ট পর্যন্ত দুই মাসে ব্যাংক থেকে সরকারের নিট ঋণ ৩ হাজার ১৩৪ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ৫২ কোটি টাকায়। গত জুন শেষে স্থিতি ছিল ২ লাখ ৭০ হাজার ১৮৬ কোটি টাকা।

    সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কৃচ্ছ্রসাধনের প্রভাব ব্যাংক ঋণেও পড়েছে। কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থছাড় স্থগিত থাকায় ব্যয়ের চাপ আগের চেয়ে কম। তাছাড়া বিদেশ ভ্রমণ ও যানবাহন ক্রয়ে লাগাম টানা হয়েছে। স্টেশনারি কেনার খরচও কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সব প্রতিষ্ঠানের বিদ্যুৎ খরচ ২০ শতাংশ এবং জ্বালানি খরচ ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক ধরনের পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এসব প্রভাবে সরকারের ব্যয়ের চাহিদাও কমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরুতে সরকারের ব্যাংক ঋণ বাড়ছিল। গত ২ আগস্ট পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ ৫ হাজার ৮২০ কোটি টাকা বেড়ে স্থিতি দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৫ কোটি টাকা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্য ও জ্বালানি বাজারের অস্থিরতাসহ নানা কারণে জুলাইয়ের শেষ দিক থেকে সরকার ব্যয় সংকোচনের দিকে বেশি মনযোগী হয়। এদিকে অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আয়েও ভালো প্রবৃদ্ধি হয়েছে। অর্থবছরের শুরুতে প্রথম মাসেই প্রায় ১৫ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। এর প্রভাবে সরকার ব্যাংক থেকে ঋণ কম নিচ্ছে।

    উল্লেখ্য, চলতি ২০২২-২৩ অর্থবছরে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পগুলোকে গুরুত্ব বিবেচনায় এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ‘সি’ ক্যাটাগরির প্রকল্পের বাস্তবায়ন স্থগিত করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরির প্রকল্পে বরাদ্দের ৭৫ শতাংশ ছাড় করা হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। গত অর্থবছরের মূল বাজেটে ৭৬ হাজার ৪৪২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সরকার নেয় ৭২ হাজার ৭৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। তবে প্রথম মাসে মাত্র ২৯৩ কোটি টাকার ঋণ এসেছে এ খাত থেকে।

    #

    অকা/ ব্যাংখা/ দুপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    কৃচ্ছ্রসাধনে সরকারের ব্যাংক ঋণ কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.