Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সাধারণ বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ড কিনতে পারবেন

    জুন ৬, ২০২৩ ৫:০৯ পূর্বাহ্ণUpdated:জুন ৬, ২০২৩ ৫:০৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থেকে বাংলাদেশ ব্যাংকের প্রাইমারি অকশনে ট্রেজারি বন্ড কেনার সুযোগ পাচ্ছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা।

    মূলত, স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারি মার্কেটে ট্রেজারি বন্ডের যোগান বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এতে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা অকশনে সর্বনিম্ন এক লাখ টাকার ট্রেজারি বন্ড কিনতে পারবেন।

    রোববার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিএসইসি জানায়, শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীরা যাতে স্টক ব্রোকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডের প্রাইমারি অকশনে অংশ নিতে পারেন সে জন্য সংশ্লিষ্ট পক্ষদের (সেন্ট্রাল ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড) সাথে আলোচনা করে এবং পারষ্পরিক সমঝোতার মাধ্যমে একটি সিস্টেম এবং নির্দেশনা প্রস্তুত করেছে।

    বাংলাদেশ ব্যাংক শিগগিরই এ বিষয়ে একটি সার্কুলার জারি করতে পারে।

    বিএসইসি চেয়ারম্যান শিবলী-রুবায়েত-উল-ইসলাম বলেন, "লেনদেন বাড়াতে দীর্ঘদিন পর পুঁজিবাজারের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।" "কিন্তু ক্রেতা থাকলেও ট্রেজারি বন্ডের কোনো বিক্রেতা নেই। ফলে যে উদ্দেশ্যে বন্ডের লেনদেন শুরু হয়েছে, সেটা সফল হয়নি," বলেন তিনি।

    তিনি বলেন, "ইক্যুইটির উপর নির্ভর করে লেনদেন বাড়ানো সম্ভব নয়। এখন সাধারণ বিনিয়োগকারীরা বিও হিসাবের মাধ্যমে বন্ড কিনে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করলে লেনদেন বাড়বে।"

    বিএসইসি সূত্র জানায়, সাধারণ বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ড কিনতে চাইলে সংশ্লিষ্ট ব্রোকারেজ ফার্মের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি পাঠাতে হবে।

    তারপর ব্রোকারেজ ফার্ম প্রাথমিক ডিলার বা ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বিল কিনবে। বন্ড সেকেন্ডারি মার্কেটে বিক্রি করা যায়।

    বাংলাদেশে বন্ড মার্কেট

    দেশের বন্ড বাজারকে চাঙ্গা করতে গত বছরের অক্টোবরে ট্রেজারি বন্ড ট্রেডিং চালু করা হয়।

    ডিএসই সূত্রে জানা যায়, গত এপ্রিল মাস পর্যন্ত, ট্রেজারি বন্ডে মাত্র ১৮টি ট্রেড হয়েছে। যার মূল্য ৫ কোটি টাকা।

    বর্তমানে ২৪টি ব্যাংক ট্রেজারি বন্ডের প্রাইমারি ডিলার হিসেবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংক ২ থেকে ২০ বছর পর্যন্ত মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রি করছে।

    আর এসব বন্ডের সুদের হার ৮.০৩-৮.৮৩% পর্যন্ত হয়ে থাকে।

    বাংলাদেশে, বর্তমানে ২৫১টি বকেয়া ট্রেজারি বন্ড রয়েছে যার মেয়াদ ২ থেকে ২০ বছরের মধ্যে।

    ব্যাংক কেন ট্রেজারি বন্ড সেকেন্ডারি মার্কেটে ছাড়ছে না

    বর্তমানে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোই প্রায় সব ট্রেজারি বন্ড হোল্ড করে।

    সিকিউরিটিজ নিয়ন্ত্রক স্টক মার্কেট ট্রেডিংয়ে তাদের মূল্যের উপর নির্দিষ্ট সীমা আরোপ করায় ব্যাংকগুলো বর্তমানে ট্রেজারি বন্ড বিক্রি করতে নারাজ।

    ব্যাংকাররা বলছেন, বন্ডের মূল্য বাজারে ছেড়ে দেওয়া উচিত; এ মূল্য সাধারণত সরবরাহ এবং চাহিদার উপর নির্ভর করে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, "ট্রেজারি বন্ড কেনাবেচার ক্ষেত্রে যদি মূল্য নির্ধারণ করা হয়, তাহল্ব কেউই বন্ড বিক্রি করতে চাইবে না।"

    তিনি বলেন, ব্যাংকগুলো মুনাফাসহ বন্ড বিক্রি করতে আগ্রহী; কিন্তু আরোপিত মূল্যসীমার চেয়ে কম বা বেশি দাম তারা চাইতে পারবেনা।

    বর্তমানে, ট্রেজারি বন্ড লেনদেনে ২% সার্কিট ব্রেকার রয়েছে। ফলে, রেফারেন্স মূল্যের তুলনায় বন্ডের ইউনিট মূল্য একদিনে সর্বাধিক ২% বাড়তে বা কমতে পারে।

    এছাড়া, কোনো ব্যাংক যদি ট্রেজারি বন্ড বিক্রি করতে চায়, তাহলে লেনদেনের জন্য বিও অ্যাকাউন্টে বন্ড স্থানান্তর করতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হয়।

    এ প্রক্রিয়ায় বিলম্বের কারণে ব্যাংকগুলো বর্তমানে শেয়ারের মতো বন্ড ইউনিট বিক্রি করতে পারছে না।

    অকা/পুঁবা/ সকাল, ৬ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    সাধারণ বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ড কিনতে পারবেন

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.