Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সুদের হার বাড়ছে

    ডিসেম্বর ১১, ২০২১ ৬:৪১ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আমদানি বৃদ্ধিসহ অর্থনীতিতে  দেশে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এতে ব্যাংকগুলোতে দেখা দিয়েছে ডলার ও নগদ টাকার সংকট। ফলে ডলারের দাম বৃদ্ধির পাশাপাশি আন্ত ব্যাংক কলমানি বাজারের সুদ হার বেড়ে গেছে। অন্যদিকে, আমানতের সুদে সর্বনিম্ন সীমা আরোপ ও বেসরকারি খাতে ঋণের চাহিদা বৃদ্ধিতে ঋণের সুদহারও বাড়ছে। এতে আমদানি ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এর প্রভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়তির দিকে রয়েছে। আগামী দিনে পণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বেড়ে গেছে।

    ২০২০ সালের মার্চে দেশে করোনার আঘাত আসার পর টানা ৬৬ দিনের সাধারণ ছুটিতে ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়ে। ওই সময় কলকারখানা বন্ধ থাকায় আমদানি-রফতানিও আশঙ্কাজনক হারে কমে যায়। চলতি বছরের মে-জুন থেকে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গণে সব ধরনের পণ্যের চাহিদা বেড়েছে। এতে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তারা বিদ্যমান বিনিয়োগের পাশাপাশি নতুন বিনিয়োগেও আগ্রহী হয়ে উঠেছেন। এ কারণেই জ্বালানি তেল, শিল্পের কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, মূলধনী যন্ত্রপাতিসহ সব ধরনের পণ্য আমদানি বাড়ছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দুই হাজার ৩৩৮ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। এই অঙ্ক ২০২০-২১ অর্থবছরের একই সময়ের চেয়ে ৫১.৩৩ শতাংশ বেশি। একই সময়ে দুই হাজার ৭৩২ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানির এলসি খোলা হয়েছে। এই অঙ্ক ২০২০-২১ অর্থবছরের একই সময়ের চেয়ে ৫২.২৬ শতাংশ বেশি। ব্যাংকগুলো বলছে, প্রবাসী আয়ের পতনের মধ্যে অস্বাভাবিক গতিতে আমদানি বৃদ্ধির কারণেই ব্যাংকগুলোতে ডলারের সংকট দেখা দিয়েছে। এতে বাড়ছে ডলারের দাম। অন্যদিকে, দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর নগদ তহবিল কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যাচ্ছে।

    গত সাড়ে তিন মাসের ব্যবধানে আন্ত ব্যাংকে ডলারের দাম বেড়েছে প্রায় এক টাকা। ডলারের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাম্প্রতিক বাজারে ডলার বিক্রি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাপ্ত তথ্য বলছে, গত আগস্ট থেকে নভেম্বর—এই চার মাসে প্রায় ২০৩ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা।

    রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের সূত্র জানিয়েছে, ‘বাজারে সংকট ও দাম বৃদ্ধির কারণেই এই সাড়ে ১৭ হাজার কোটি টাকার ডলার কিনতে হয়েছে ব্যাংকগুলোকে। এর মাধ্যমে সাড়ে ১৭ হাজার কোটি টাকার তহবিল বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে গেছে। আন্ত ব্যাংক মুদ্রাবাজারে নগদ টাকার টানাটানি হওয়ার জন্য এটিও একটি কারণ। অন্যদিকে করোনার কারণে বেসরকারি ঋণের চাহিদা ব্যাপক কমায় সুদ কমিয়ে আমানতকারীদের নিরুৎসাহ করেছিল কিছু কিছু ব্যাংক, যারা এখন সবচেয়ে বেশি সংকটে পড়েছে।’

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দীর্ঘদিন পর গত ১৮ নভেম্বর আন্ত ব্যাংক কলমানিতে গড় সুদহার সাড়ে ৪ শতাংশে উঠেছে। এর আগে কলমানিতে ৩ শতাংশের বেশি সুদ উঠেছিল সর্বশেষ গত বছরের ৬ সেপ্টেম্বর। এদিকে, সর্বশেষ গত ১৮ নভেম্বর ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলে ২.৬৫ শতাংশ সুদে লেনদেন হয়, যা গত জুনে ছিল ১.২৫ শতাংশ। গত আগস্টে ১৪ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিল ০. ৭৫ শতাংশ সুদে লেনদেন হলেও সর্বশেষ গত ১০ নভেম্বরের নিলামে তার সুদ বেড়ে হয় ২.৪৬ শতাংশ। আন্ত ব্যাংকে নগদ টাকার টানাটানি পরিস্থিতিতে সরকারের ব্যাংক ঋণ নেওয়ার ট্রেজারি বিল ও বন্ডের সুদের হারও বেড়ে গেছে। সর্বশেষ গত ৬ ডিসেম্বর নিলামে ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার ওঠে ৩.৪৯ শতাংশ। করোনার কারণে বেসরকারি খাতে অনেক ব্যাংকের ঋণের গড় সুদহার ৬ থেকে ৭ শতাংশের মধ্যে নেমে এলেও এখন আবার তা ৮ থেকে ৯ শতাংশে উঠেছে।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.