Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের উন্নতি দিয়েই সপ্তাহ শেষ করল পুঁজি বাজার

    জুলাই ১১, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৫-২৬ অর্থ বছরের শুরুর প্রথম সপ্তাহের পুরোটাই সূচকের উন্নতিতে শেষ করেছে পুঁজি বাজার। ১০ জুলাই সপ্তাহের শেষ কর্মদিবসেও দেশের দুই পুঁজি বাজার সূচকের উন্নতি ধরে রেখে লেনদেন শেষ করে। তবে এদিন বেশ কিছু কোম্পানিতে মুনাফা তুলে নেয়ার পরেও দুই পুঁজি বাজারে লেনদেন হওয়া কোম্পানির বেশির ভাগই মূল্যবৃদ্ধির ধারায় ছিল। তবে এদিন লেনদেন কমেছে দুই বাজারেই।

    পুঁজি বাজার সংশ্লিষ্টদের মতে, গত কয়েক দিন সূচকের টানা উন্নতি ঘটলে বেশ কিছু কোম্পানিতে মুনাফা তুলে নেয়ার সুযোগ তৈরি হয়। ফলে এ কোম্পানিগুলোতে সংশোধন ঘটে। তা ছাড়া সামনে দুই দিন সপ্তাহিক ছুটি থাকার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি বড় অংশই বড় বিনিয়োগে যেতে চায় না। এটাই লেনদেন হ্রাস পাওয়ার কারণ বলে মনে করেন তারা।

    প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই-এক্স ১০ জুলাই ৩২ দশমিক ৫৬ পয়েন্ট বৃদ্ধি পায়। ৫ হাজার ৩৫ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ১০ জুলাই দিনশেষে পৌঁছে যায় ৫ হাজার ৬৮ দশমিক ০৩ পয়েন্টে। বাজারটির অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ১৪ দশমিক ৪১ ও ৬ দশমিক ৮৯ পয়েন্ট। এদিন দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১৮ দশমিক ৪০ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। এখানে বিশেষায়িত দু’টি সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ৯৪ দশমিক ৮৮ ও ৬২ দশমিক ৫৩ পয়েন্ট।

    ১০ জুলাই সকালে লেনদেনের শুরুতেই দুই বাজার সূচকে বড় ধরনের উন্নতি ঘটতে দেখা যায়। ঢাকায় ৫ হাজার ৩৫ পয়েন্ট থেকে যাত্রা করা সূচকটি প্রথম চল্লিশ মিনিটে পৌঁছে যায় ৫ হাজার ৯১ দশমিক ৯১ পয়েন্টে। এ পর্যায়ে সূচকের উন্নতি রেকর্ড করা হয় প্রায় ৫৭ পয়েন্ট। তবে লেনদেনের এ পর্যায়ে বাজারে মুনাফা তুলে নেয়ার প্রক্রিয়া শুরু হলে বিক্রয়চাপ তৈরি হয়। এতে সূচক নেমে আসে ৫ হাজার ৫১ পয়েন্টে। তবে বেলা ১২টার পর ফের ঊর্ধ্বমুখী হয় বাজার সূচক। এভাবে সূচকের ওঠানামার পর দিনশেষে বৃদ্ধি পাওয়া সূচকের ৩২ দশমিক ৫৬ পয়েন্ট টিকে থাকে।

    এ দিকে পুঁজি বাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের পুনর্বিবেচনার আবেদন বাতিল করে দিয়েছে বিএসইসি।

    ১০ জুলাই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, কোম্পানিটি কনভার্টেবল বন্ড ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কোম্পানির পক্ষ থেকে প্রতি শেয়ারের মূল্য প্রস্তাব করা হয় ২২ টাকা।

    আলিফ ইন্ডাস্ট্রিজের পুঁজি বাজারের তালিকাভুক্ত হয় ২০১৭ সালে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৬৭ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৮৩৫টি। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.২৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫.২১ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.৫৫ শতাংশ শেয়ার আছে।

    জানা যায়, আলিফ ইন্ডাস্ট্রিজ এক সময় সজিব নিটওয়্যার নামে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ছিল। কিন্তু দীর্ঘদিন তালিকাভুক্তির আইন লঙ্ঘন করার কারণে এক সময় কোম্পানিটি ওটিসি মার্কেটে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে নতুন উদ্যোক্তা কোম্পানিটি পরিচালনায় দায়িত্ব নিয়ে আলিফ ইন্ডাস্ট্রিজ নামে ২০১৭ সালে পুনরায় দুই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে ১০ জুলাই লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। ২১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকায় কোম্পানিটির ৩৬ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়। ১৫ কোটি ৮৭ লাখ টাকায় ৩১ লাখ ২৬ হাজার শেয়ার হাতবদল করে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি। ১৪ কোটি ১৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জহোলসিম।

    লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল সি পার্ল বিচ রিসোর্ট, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, মাগুরা মাল্টিপ্লেক্স, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, অগ্নি সিস্টেমস এবং ফাইন ফুডস।

    এদিন লেনদেনে অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির দর বেড়েছে। আর দরবৃদ্ধির শীর্ষস্থানে উঠে আসে বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইলস। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। ৯ দশমিক ৯৬ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে ছিল একই খাতের কোম্পানি দেশ গার্মেন্ট। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল জেমিনি সি ফুডস, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, শার্প ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ন্যাশনাল ব্যাংক ও এপেক্স স্পিনিং ৭.৪৩ শতাংশ দর বেড়েছে।

    ১০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দর কমেছে। দরপতনের শীর্ষে ছিল ব্যাংকিং খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক। এদিন ৬ দশমিক ৭১ শতাংশ দর হারায় কোম্পানিটি।

    দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের দর কমেছে ৪.১৫ শতাংশ। ৩.২০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে গোল্ডেন হারভেস্ট। দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রানার অটোমোবাইলস ২.৮৬ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ২.৮২ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৬০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ ২.৫৬ শতাংশ, গোল্ডেন সন ২.৫০ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক ২.৪১থ শতাংশ এবং জাহিন টেক্সটাইল ২.৩৮ শতাংশ কমেছে। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/১১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.