Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের সাথে কমেছে লেনদেন

    জানুয়ারি ২৭, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের শেয়ার বাজারে সূচকের পতনের সাথে কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ২৭ জানুয়ারি বাজার পর্যালোচনায় দেখা যায় ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় শেয়ার বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

    ২৭ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দুই দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ১৩০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭৪ পয়েন্ট কমে এক হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৯৫ পয়েন্ট কমে এক হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ২৭ জানুয়ারি ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত আছে ৮১টির।

    ২৭ জানুয়ারি ডিএসইতে মোট ৩৪৪ কোটি তিন লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    এদিকে ২৭ জানুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে আট হাজার ৭৩৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৬০ পয়েন্টে, শরিয়াহ সূচক শূন্য দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৯৩৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১১ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ২০টির। দিন শেষে গতকাল সিএসইতে ৩২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    রিলায়েন্স ওয়ান ফান্ডের মুনাফা বেড়েছে : শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে মিউচুয়াল ফান্ডটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

    ২৭ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। এদিকে আলোচ্য অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ০৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ১৩ টাকা। সে হিসাবে অলোচ্য প্রান্তিকে ইউনিটপ্রতি মুনাফা কমেছে শূন্য দশমিক ০৪ টাকা বা শূন্য ৩১ শতাংশ।

    ছয় মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে রিলায়েন্স ওয়ান ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে শূন্য দশমিক ২৩ টাকা। আগের অর্থ বছরের একই সময়ে ইউনিটপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ০৯ টাকা। সে হিসাবে অলোচ্য প্রান্তিকে ইউনিটপ্রতি মুনাফা বেড়েছে শূন্য দশমিক ০৯ টাকা বা ৬৪ শতাংশ। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে মিউচুয়াল ফান্ডটির ইউনিটিপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ দশমিক ০১ টাকা।

    বার্জার পেইন্টসের মুনাফা বেড়েছে সাত দশমিক ৮৬ শতাংশ : পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও নয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২৪) প্রান্তিকের অনিরীতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

    ২৭ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। তথ্যে দেখা যায় কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ দশমিক ৩২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৮ দশমিক ৩০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা দুই দশমিক ০২ টাকা বা ১১ দশমিক ০৪ শতাংশ বেড়েছে।

    ২০২৩-২৪ বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৩ দশমিক ২৬ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৯ দশমিক ৩৮ টাকা। এ হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা তিন দশমিক ৮৮ টাকা বা সাত দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১২ দশমিক ৭৯ টাকায়। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২৭ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.