Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর সহযোগিতায় কনফারেন্স সেন্টার ও শিক্ষক লাউঞ্জ উদ্বোধন

    মে ২৯, ২০২৪ ৩:৫৮ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আইবিএ ও দেশের অন্যতম বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) উদ্বোধন করা হয়েছে আধুনিক কনফারেন্স সেন্টার ও শিক্ষকদের জন্য লাউঞ্জ। ২৭ মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএ এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইবিএ এর ক্যাম্পাসে কনফারেন্স সেন্টার ও শিক্ষক লাউঞ্জের মতো নতুন এই সংযোজন পড়াশোনার পরিবেশে নতুনত্ব নিয়ে আসবে বলে আশা আইবিএ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের। কনফারেন্স সেন্টার ও শিক্ষক লাউঞ্জের পাশাপাশি চমৎকার বাগান মুগ্ধ করবে সবাইকে।

    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নেসার এজাজ বিজয় বলেছেন, ‘বিশ্ব বাণিজ্যের চাহিদা মেটাতে করপোরেট খাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন। আইবিএর সাথে যৌথভাবে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এ যৌথ উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ক্যাম্পাস সুবিধা বৃদ্ধি করতে সহায়তা করবে। বিগত ছয় দশক ধরে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কেবল নেতৃত্বই দিচ্ছেন না, বরং জাতিকে উপহার দিয়েছে অসাধারণ সব শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, আমলা, কূটনীতিক ও প্রশাসক। কনফারেন্স সেন্টার ও শিক্ষক লাউঞ্জ নির্মাণে সহযোগিতার মাধ্যমে আমরা ভবিষ্যৎ লিডারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা আশাবাদী যে, এই সংযোজনগুলো আইবিএকে অসাধারণ স্নাতক এবং শিক্ষাবিদ তৈরি করে যাওয়ার যে খ্যাতি সেটি অব্যাহত রাখতে সহায়তা করবে, যারা জাতির টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় অনুপ্রেরণা যোগাবে।’ এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসায়িক কমিউনিটি সম্প্রদায়ের ভবিষ্যতে বিনিয়োগ করছি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেন বলেন, ‘আমাদের ভবিষ্যতের বিজনেস লিডারদের জন্য যে নতুন বিশ্ব অপেক্ষা করছে তা অতীত থেকে সম্পূর্ণ আলাদা হবে।

    অভিনব প্রযুক্তি কাজে লাগানো, পরিবর্তনশীল জটিল সামাজিক বাস্তবতাকে সঠিকভাবে মানিয়ে নেওয়া এবং নতুন সেই পৃথিবীতে আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে আমার মনে হয় বহুমুখী চিন্তাভাবনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে নতুন কনফারেন্স সেন্টার ও শিক্ষক লাউঞ্জ চালু করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচনে এগিয়ে আসার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুতা প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমেদ সুফি; স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড এবং মার্কেটিং প্রধান বিটপী দাশ চৌধুরী, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অফ প্রোপার্টি মেসবাহ উদ্দিন আহমেদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ কমপ্লায়েন্স অফিসার ওমর ফারুক।

    জাতির দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের অবিচল প্রবৃদ্ধির গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ১১৯ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি জনগোষ্ঠীতে বিনিয়োগ, সবার জন্য আরও অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদান করে এবং নতুন সুযোগ সৃষ্টি করে বাণিজ্য ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক শিক্ষাপ্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠান হিসেবে, আইবিএ উচ্চমানের বহুমুখী শিক্ষা, অভিজ্ঞতামূলক শিক্ষার সুযোগ এবং বিশ্বব্যাপী অংশীদারিত্বের মাধ্যমে সামাজিকভাবে দায়বদ্ধ বৈশ্বিক বিজনেস লিডার তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ●

    অকা/অখা/ফর/সকাল, ২৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

    এই বিষয়ে আরও সংবাদ

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.