Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ১ আষাঢ়, ১৪৩৩ | ১৫ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    স্বর্ণ বিক্রির মুনাফায় ১৫% কর!

    জুন ১৫, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণUpdated:জুন ১৫, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    ব্যক্তিমালিকানাধীন স্বর্ণালংকারকে কেবল ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, বরং মূলধনি সম্পদ (ক্যাপিটাল অ্যাসেট) হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে কোনো ব্যক্তি স্বর্ণ বা স্বর্ণালংকার বিক্রি করে মুনাফা অর্জন করলে সেই মুনাফার ওপর ১৫ শতাংশ হারে মূলধনি মুনাফা কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) পরিশোধ করতে হবে।

    রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত অর্থ বিলবিষয়ক এক সেমিনারে এনবিআরের কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। আলোচনায় কর পরামর্শক স্নেহাশীষ বড়ুয়া ব্যক্তিগত ব্যবহারের স্বর্ণালংকারকে মূলধনি সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে এনবিআরের আয়কর নীতি বিভাগের প্রথম সচিব জাফর ইমাম এর পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

    তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক করব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণ ও স্বর্ণালংকারকে বিনিয়োগযোগ্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয় এবং সেগুলো বিক্রি করে অর্জিত মুনাফার ওপর কর আরোপের বিধান রয়েছে। তিনি বলেন, অনেক করদাতা আয়কর রিটার্নে স্বর্ণের মালিকানার তথ্য দিলেও এর আর্থিক মূল্য উল্লেখ করেন না, ফলে প্রকৃত সম্পদ মূল্যায়ন ও কর নির্ধারণে জটিলতা সৃষ্টি হয়। নতুন বিধান এ ধরনের অসঙ্গতি কমাতে সহায়ক হবে বলে মনে করছে এনবিআর।

    সেমিনারে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, চলতি অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার বা প্রচলিত ভাষায় ‘কালোটাকা সাদা করার’ কোনো সুযোগ রাখা হয়নি। আবাসন খাতের পক্ষ থেকে এ ধরনের সুবিধা পুনর্বহালের দাবি থাকলেও সরকার শুরু থেকেই এ ধরনের বিধান না রাখার সিদ্ধান্তে অনড় ছিল বলে তিনি উল্লেখ করেন।

    রাজস্ব আহরণের কৌশল প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতিতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমকে উৎসাহিত করতে কয়েকটি খাতে কর-সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে রাজস্ব আয়ও বাড়বে। একই সঙ্গে কর ফাঁকি প্রতিরোধ, তথ্যনির্ভর নিরীক্ষা কার্যক্রম জোরদার এবং প্রযুক্তিনির্ভর নজরদারি বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে।

    সঞ্চয়পত্রে কর আরোপের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন বাজেটে সঞ্চয়পত্রের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে অগ্রিম কাটা কর (এটিএস) সমন্বয় বা ফেরত পাওয়ার সুযোগ আরও সহজ করা হয়েছে।

    অন্যদিকে ব্যবসা পরিচালনা সহজ করতে ভ্যাট ব্যবস্থায়ও কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের ভ্যাট নীতি বিভাগের কর্মকর্তারা জানান, অনলাইনে তাৎক্ষণিক ভ্যাট নিবন্ধনের সুবিধা চালু করা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত নিবন্ধন নিতে পারেন। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক চাপ কমাতে মাসিক রিটার্টনের পরিবর্তে প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    কৃষিতে বাজেট বাড়ালেও কমছে উৎপাদনশীলতা

    বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

    তিউনিসিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন

    প্রণোদনার অর্থ আটকে কমছে ব্যাংকের মুনাফা

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আর্জেন্টিনার সমর্থক পারশার উচ্ছ্বাস

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    কৃষিতে বাজেট বাড়ালেও কমছে উৎপাদনশীলতা

    কালোটাকা সাদা করার সুযোগও রাখা হয়নি: এনবিআর

    বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

    তিউনিসিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন

    প্রণোদনার অর্থ আটকে কমছে ব্যাংকের মুনাফা

    স্বর্ণ বিক্রির মুনাফায় ১৫% কর!

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.