Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ

    এপ্রিল ২৯, ২০২৪ ৪:০০ পূর্বাহ্ণUpdated:এপ্রিল ২৯, ২০২৪ ৪:০০ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ। স্থানীয় চাহিদার প্রায় ৯৮ শতাংশ দেশেই তৈরি হচ্ছে। দেশীয় ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং ঔষধ শিল্পের প্রবৃদ্ধি স্থানীয় ওষুধের বাজারকে করেছে সমৃদ্ধ। বৈশ্বিক বাজারেও অবস্থান তৈরি করে নিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। স্বল্পোন্নত দেশগুলোয় এখন ওষুধের সবচেয়ে বড় রফতানিকারক বাংলাদেশ। প্রতি বছরই বিশ্ববাজারে রফতানির এ আকার বড় হচ্ছে। একই মানের হওয়া সত্ত্বেও উন্নত বিশ্বের ফার্মাসিউটিক্যালসে প্রস্তুতকৃত ওষুধের চেয়ে কম দাম, যা রফতানিতে ইতিবাচক প্রভাব রেখেছে। যদিও স্বাধীনতা-পরবর্তী সময়ের চিত্র ঠিক এমনটি ছিল না। ঘটনাটির শুরু ১৯৮২ সালে। এ বছরটি ছিল দেশের ওষুধশিল্পের ইতিহাসে এক যুগসন্ধিক্ষণ।

    ১৯৭০-র দশকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ছিল নগণ্য। তখন দেশের প্রয়োজনীয় ওষুধের ২০ শতাংশেরও কম উৎপাদন হতো। তাই অধিকাংশ ওষুধই আমদানি করতে হতো। স্থানীয় প্রতিষ্ঠানগুলো সাধারণ ভিটামিন, মিক্সচার ও টনিক তৈরি করত।

    সরকার ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট নিয়ে আসার পর আসে পরিবর্তন। স্থানীয়ভাবে উৎপাদিত হতে পারে এমন ওষুধ আমদানি নিষিদ্ধ হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তালিকাভুক্ত প্রয়োজনীয় ওষুধ তৈরি প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে।

    এই আইনের ফলে ট্যাবলেট ও অ্যান্টি-বায়োটিকের মতো বেশ কয়েকটি পণ্যের দামে নিয়ন্ত্রণ আসে। ওষুধের দাম বাড়ানোর সুযোগ অনেকটা কমে যায়। ফলে, বেড়ে যায় সব ধরনের ওষুধের উৎপাদন।

    জরুরি ওষুধ সরবরাহ বেড়ে যাওয়ার পাশাপাশি নিম্নমানের ওষুধ তৈরির সুযোগ কমে। দক্ষ জনশক্তি তৈরি করে এ শিল্পে স্থানীয় ফার্মাসিস্ট, রসায়নবিদ ও মাইক্রোবায়োলজিস্ট নিয়োগ বাধ্যতামূলক করা হয়।

    আশির দশকের গোড়ার দিকে দেশে ১৬৬ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে আটটি ছিল বিদেশি। এরা ৭০ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করত। বর্তমানে দেশীয় প্রতিষ্ঠানগুলো ওষুধের চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে। বাকি দুই শতাংশ ওষুধ আমদানি হয়। এটি ওষুধশিল্পকে সাফল্যের শিখরে নিয়ে আসে। বছরের পর বছর ধরে বিদেশি প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমে যাওয়ায় তারা বাজার ছেড়ে দেয়।

    এই সাফল্যের পেছনে ছিল বাংলাদেশের জাতীয় ওষুধনীতির জনক হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ চৌধুরী। এই নীতিটি অল্প সংখ্যক প্রয়োজনীয় জেনেরিক ওষুধের স্থানীয় উৎপাদনের ওপর ভিত্তি করে কম খরচে স্বাস্থ্যসেবার কৌশল তৈরি করেছিল।

    সবচেয়ে বড় কথা, ৪৮ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মধ্যে বাংলাদেশই ওষুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ।

    ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, 'অনেক দেশের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় বাংলাদেশ দ্রুত ভালোমানের ও কম দামের জেনেরিক ওষুধ উৎপাদনের বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে।'

    বাংলাদেশের নয়টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে।

    আবদুল মুক্তাদির আরও বলেন, 'খুব শিগগিরই এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি হবে।'

    বর্তমানে দেশে ২১৩ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে। এ শিল্পে বার্ষিক গড় প্রবৃদ্ধি ১২ শতাংশ।

    সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে ওষুধ খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তির আছে। এ খাতে প্রত্যক্ষভাবে প্রায় দুই লাখ ও পরোক্ষভাবে আরও তিন লাখ মানুষের কাজের সুযোগ হয়েছে।

    গত এক দশকে স্থানীয় বাজার বেড়েছে প্রায় তিনগুণ। ২০১২ সালে এই বাজার ছিল নয় হাজার কোটি টাকার। এখন তা ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। জেনেরিক ওষুধের বৈশ্বিক বাজার প্রায় ৪০০ বিলিয়ন ডলারের।

    মুক্তাদিরের মতে, বিশ্ববাজারের এক শতাংশ বাংলাদেশের রফতানি ৪০০ কোটি ডলার বাড়িয়ে দিতে পারে।

    তার মতে, 'চীন, ভারত ও পশ্চিমের কয়েকটি দেশ ছাড়া ওষুধ উৎপাদনে বাংলাদেশের সমকক্ষ কেউ নেই। ফলে বৈশ্বিক ওষুধের বাজারে আমাদের ব্যাপক প্রবৃদ্ধির সুযোগ আছে।'

    স্থানীয় উৎপাদনের ক্ষেত্রেও সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মতো দেশগুলোর তুলনায় এগিয়ে বাংলাদেশ। তুলনামূলক সমৃদ্ধ এসব দেশ তাদের জাতীয় চাহিদার ৬০ থেকে ৮০ শতাংশ মেটাতে আমদানির ওপর নির্ভর করে।

    বাংলাদেশ থেকে বর্তমানে প্রায় ১৫০ দেশে ওষুধ সরবরাহ করা হয়। এ খাত থেকে গত অর্থবছরে ১৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার আয় হয়।

    দেশীয় ওষুধ প্রস্তুতকারকদের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) মহাসচিব এস এম শফিউজ্জামান বলেন, 'এই খাতের বিকাশ আমাদের আনন্দ দেয়।'

    'তবে এই খাতের কাঁচামাল আমদানির ওপর নির্ভরশীল' উল্লেখ করে তিনি আরও বলেন 'তাই আমাদের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) তৈরি করতে হবে।'

    তিনি জানান, এই খাতের প্রবৃদ্ধির সব বাধা দূর করতে সরকারের সঙ্গে বিএপিআই কাজ করছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এস এম আব্দুর রহমান এই খাতের প্রবৃদ্ধির কৃতিত্ব দিয়েছেন ওষুধ তৈরির প্রতিষ্ঠানগুলোকে।

    তিনি বলেন, 'বাংলাদেশে তৈরি ওষুধ আন্তর্জাতিক মানের না হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে রফতানি হতো না। আমি ব্যক্তিগতভাবে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঘুরে দেখেছি। গত ১৫ বছরে প্রতিষ্ঠানগুলোর উন্নতি দেখেছি।'

    খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান কে বলেন, 'কোনো সন্দেহ নেই যে এ শিল্পের বিকাশ স্বাস্থ্যসেবা খাতকে সহায়তা করছে।'

    'ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রায় ৪০ প্রতিষ্ঠান খুব ভালো করছে। তারা স্থানীয় বাজারে বিশ্বমানের ওষুধ সরবরাহ করছে,' যোগ করেন তিনি।

    বিকন মেডিকেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী মঞ্জুরুল আলম বলেন, 'এই খাতটি বিকশিত না হলে আমদানি করা ওষুধের দাম বর্তমানের তুলনায় পাঁচগুণ বেশি হতো।' 'তাই ওষুধ খাতকে ছোট করে দেখার সুযোগ নেই,' বলে মন্তব্য করেন তিনি।

    অকা/ওশি/সৈই/সকাল/২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ওষুধ শিল্প

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক
    তিস্তাসহ বিভিন্ন প্রকল্পে চীনকে পাশে চায় বাংলাদেশ

    দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

    ১৩০০ উন্নয়ন প্রকল্প এখন গলার কাঁটা : অর্থমন্ত্রী

    আরও বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

    ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

    মোট ১৩ হাজার কোটি টাকার রাজস্ব বকেয়া; শীর্ষে গ্রামীণ ফোন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেন

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক
    তিস্তাসহ বিভিন্ন প্রকল্পে চীনকে পাশে চায় বাংলাদেশ

    দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

    ১৩০০ উন্নয়ন প্রকল্প এখন গলার কাঁটা : অর্থমন্ত্রী

    ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন
    দেশব্যাপী নারীদের সচেতনতায় উন্নয়নমূলক কর্মসূচি

    ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

    অসুস্থ কাঙালিনী সুফিয়ার জন্য ফাউন্ডেশনের বিশেষ সহায়তা

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

    ব্রাজিলজুড়ে উৎসবের আমেজ; ছুটি ঘোষণা
    স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলো সেলেসাওরা

    ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স

    আরও বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

    বর্জ্যের ভেতর লুকানো অর্থনীতির স্বপ্ন

    আস্থার আলো খোঁজে পুঁজি বাজার

    ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

    মোট ১৩ হাজার কোটি টাকার রাজস্ব বকেয়া; শীর্ষে গ্রামীণ ফোন

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বাধা নয়, গ্রাহকসেবায় ব্যাংকগুলোকে নির্দেশ

    ১৬ হাজার কোটি টাকার কর্মসূচি পিকেএসএফের

    বাংলাদেশে সবুজ জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সুইডেন

    রিজার্ভে স্বস্তি; ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো

    সিবিএনএ এর দশক পূর্তি! ২৮ মার্চ মন্ট্রিয়লে অনুষ্ঠান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.