Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    স্বাভাবিক সময়সূচিতে ফিরছে পুঁজি বাজার

    জুলাই ৩১, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    উদ্ভূত পরিস্থিতিতে দেশের পুঁজি বাজারে তিনদিন লেনদেন বন্ধ ছিল। সীমিত পরিসরে অফিস ও ব্যাংকিং কার্যক্রম চালুর পর পুঁজি বাজার খুললেও কমে আসে লেনদেনের সময়সীমা। ৩১ জুলাই সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুসারে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে পুঁজি বাজারেও লেনদেন আগের মতো ৩১ জুলাই থেকে সাড়ে ৪ ঘণ্টা খোলা থাকবে। এদিকে বিদ্যমান অস্থিরতার প্রভাবে পুঁজি বাজারে নিম্নমুখিতা অব্যাহত রয়েছে। ৩০ জুলাই সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে পুঁজি বাজারে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০ জুলাই স্বাভাবিক সময়ের মতো অফিস চালু রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর ধারাবাহিকতায় ৩১ জুলাই থেকে পুঁজি বাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-কোজিং সেশন চলবে।

    ৩০ জুলাই লেনদেনের শুরু থেকেই বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৬১ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ কমে ৫ হাজার ২৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ১৫ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ কমে ১ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৬৬ পয়েন্টে। ৩০ জুলাই নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ প্রায় ২১ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ কমে ১ হাজার ৮৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯০৩ পয়েন্টে। ৩০ জুলাই সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রেনাটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস ও গ্রামীণফোনের শেয়ারের।

    ডিএসইতে ৩০ জুলাই ৪৩২ কোটি ৬৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৫০ কোটি ১৮ লাখ টাকা। ডিএসইতে ৩০ জুলাই মোট ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৪০টির আর অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।

    খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, ৩০ জুলাই ডিএসইতে মোট লেনদেনের ৩৯ দশমিক ৩ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ দশমিক ১ শতাংশ লেনদেন ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে। আর ৮ দশমিক ৬ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। এছাড়া বস্ত্র খাতে ৮ দশমিক ৪ ও তথ্যপ্রযুক্তি খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৮ শতাংশ। ৩০ জুলাই ডিএসইতে সব খাতেই নেতিবাচক রিটার্ন ছিল। এর মধ্যে পাট খাতে ২ দশমিক ৮ শতাংশ, ভ্রমণ ও অবকাশ এবং সেবা ও আবাসন খাতে ২ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

    দেশের আরেক পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল প্রায় ৮১ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ কমে ৯ হাজার ১২১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ২০২ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই ৩০ জুলাই ২০৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/৩১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পুঁজি বাজার লেনদেন

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    সূচকের পতনে ডিএসই, কমেছে লেনদেনও

    শেয়ার বাজারে বিদেশিদের দ্বিমুখী চিত্র

    শেয়ার বাজারে ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, আসছে নতুন কাঠামো

    বাজেটের ইতিবাচক প্রভাবে চাঙ্গা শেয়ারবাজার

    আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের পথে শেয়ার বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
    কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

    টানা বৃষ্টিতে সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

    স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

    অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

    ওজন কমিয়ে নতুন লুকে ফিরছেন সায়ন্তিকা

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.