Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    রবিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ১৬২ কোটি টাকায় পায়রা বন্দরে কেনা হচ্ছে দুটি যন্ত্র

    জুলাই ২৯, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ‘পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের’ আওতায় একটি প্রস্তাব ২৯ জুলাই অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

    পায়রা সমুদ্রবন্দরে জাহাজ থেকে জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর দুটি যন্ত্র কেনা, স্থাপনসহ আনুষঙ্গিক কাজের জন্য ব্যয় হবে ১৬২ কোটি টাকা।

    উন্মুক্ত পদ্ধতিতে এ কেনাকাটার জন্য দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। এর মধ্যে তিনটির প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজ পেয়েছে এইচপি ও এনজে চায়না।

    জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদির নির্মাণকাজ শুরু হয়। মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুসারে এটি শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরে। ২৫ জুন পায়রা বন্দর কর্তৃপ আয়োজিত প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক বৈঠকে কর্তৃপরে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল জানিয়েছিলেন, টার্মিনাল, সংযোগ সড়ক ও আন্ধারমানিক নদের ওপর সেতু নির্মাণ শেষে ২০২৬ সালের ১ জুলাই এ বন্দরের প্রথম টার্মিনালের কার্যক্রম পুরোপুরি চালু হবে।

    পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় অবস্থিত পায়রা বন্দরের কাজ করছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন, চায়না হারবার অ্যান্ড চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যুরো এবং চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশন। এখন পর্যন্ত পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রমে ৭ হাজার ৩৮১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হয়েছে।

    ক্রয় কমিটিতে ২৯ জুলাই সিঙ্গাপুর ও দণি কোরিয়া থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির দুটি প্রস্তাব অনুমোদিত হয়। এতে মোট ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৭ লাখ টাকা। এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি।

    গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৯৭ মার্কিন ডলার হিসেবে এলএনজি আনতে বাংলাদেশি মুদ্রায় খরচ পড়ছে ৫০২ কোটি ৯৫ লাখ টাকা। আর দণি কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশনের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৯৫ ডলার হিসেবে কিনতে খরচ পড়ছে ৪৮৬ কোটি ৪২ লাখ টাকা।

    বৈঠকে ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত) ’ প্রকল্পের আওতায় একটি প্যাকেজের জন্য ২৮৮ কোটি ৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি পেয়েছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স এবং এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড।

    এদিকে সরকারি জমি কারও কাছে আর প্রতীকী মূল্যে বিক্রি করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, এখন থেকে সরকারি জমি যারাই নিতে চাইবে, যথাযথ অর্থ দিয়ে নিতে হবে।

    চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) সম্প্রসারণের জন্য বন্ধ থাকা চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি প্রতীকী মূল্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উপস্থাপিত হয়।

    এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘জলিল টেক্সটাইল মিলস সেনাবাহিনী নিতে চাচ্ছে। আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে দেব না। এখন থেকে প্রতীকী মূল্যটা এড়িয়ে চলব। যারাই নিতে চায়, অর্থ দিয়ে নেবে। কারণ, প্রতীকী মূল্যে দিলে যারা নিয়ে যায়, তারা ঠিকমতো ব্যবহার করে না।’

    জলিল টেক্সটাইল মিলসের জমি কি বাংলাদেশ সেনাবাহিনী পাচ্ছে না এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তাদেরই দেওয়া হবে। তবে মূল্যটা নির্ধারণ করে প্রস্তাব আসতে হবে। ●

    অকা/আখা/ফর/রাত/২৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.