Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    জুলাই ২৬, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ25
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    বীমার ২২ হাজার টাকা করে দুটি কিস্তি পরিশোধের পরই মারা যান জালাল হোসেন নামে এক ব্যক্তি। এরপর নিয়ম মেনে জীবন বীমার দাবি করেন তার মেয়ে। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও মেলেনি দাবি করা সেই ৪৪ লাখ টাকা।

    উল্টো জালিয়াতির মাধ্যমে দুই কিস্তি পরিশোধের মাত্র ৪৪ হাজার টাকা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মেটলাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে।

    রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বীমাগ্রহীতার মেয়ে ও আইনি নমিনি মোছা. চুমকি আক্তার। মৃত জালাল হোসেন বগুড়ার শান্তাহারের বাসিন্দা।

    সংবাদ সম্মেলনে চুমকি আক্তার অভিযোগ করেন, তার বাবা জালাল হোসেন মেটলাইফে একটি জীবন বীমা পলিসি করেছিলেন। ২০২২ সালে প্রায় ২২ হাজার টাকা করে দুটি মাসিক কিস্তি পরিশোধের পর তিনি মারা যান। এরপর প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়ে নিয়ম অনুযায়ী বীমা দাবির আবেদন করা হলেও চার বছরেও তিনি দাবি অনুযায়ী অর্থ পাননি।

    তার দাবি, মেটলাইফের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, পলিসি গ্রহণের সময় ভুল তথ্য দেওয়া হয়েছিল। এ কারণেই বীমার দাবি পরিশোধ করা সম্ভব নয়।

    চুমকি আক্তার অভিযোগ করেন, তার বাবার গার্ডিয়ান ও সোনালী লাইফে করা অন্য দুটি জীবন বীমার অর্থ তিনি কোনো জটিলতা ছাড়াই পেয়েছেন। কিন্তু মেটলাইফ দাবি পরিশোধে নানা জটিলতা তৈরি করছে।

    ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেছেন, মেটলাইফের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর পর মতিঝিল কার্যালয়ে গেলে ‘আলি’ নামে এক কর্মকর্তা তাকে মামলা না করার পরামর্শ দেন। সে সময় ৩০০ টাকার স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয় এবং একটি নতুন ব্যাংক হিসাবের নম্বরও সংগ্রহ করা হয়।

    পরে আইনজীবীর মাধ্যমে তিনি জানতে পারেন, ৪৪ লাখ টাকার দাবির বিপরীতে মাত্র ৪৪ হাজার টাকা পরিশোধের কাগজপত্র প্রস্তুত করা হয়েছে।

    তার দাবি, ওই অর্থ গ্রহণে তিনি কখনো সম্মতি দেননি। এটি ছিল শুধু তার বাবার জমা দেওয়া প্রিমিয়ামের একটি অংশ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয়, ওই টাকাই তার হিসাবে জমা হবে।

    চুমকি আক্তার অভিযোগ করেন, তিনি প্রতিবাদ জানালে মেটলাইফের কর্মকর্তারা তার বাবার বীমার মূল কাগজপত্র ফেরত দিতে অস্বীকৃতি জানান। পাশাপাশি আইনজীবীর মাধ্যমে যা করার করতে বলেন। পরবর্তীকালে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে ব্লকও করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

    তিনি জানান, এ ঘটনায় প্রতিকার চেয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি।

    সংবাদ সম্মেলনে চুমকি আক্তার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে মরহুম জালাল হোসেনের ৪৪ লাখ টাকার সম্পূর্ণ বীমা দাবি পরিশোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    নমিনি বীমা মেটলাইফ

    এই বিষয়ে আরও সংবাদ

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    প্রতি মাসে আদানিকে ১২৩৪ কোটি টাকা দিচ্ছে পিডিবি

    হাইকোর্টের রুল জারি
    বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    প্রতি মাসে আদানিকে ১২৩৪ কোটি টাকা দিচ্ছে পিডিবি

    হাইকোর্টের রুল জারি
    বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

    কওমি মাদ্রাসায় শিশু সুরক্ষা: রাষ্ট্র কি দায় এড়াতে পারে?

    জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.