Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আগামী বছর কমতে পারে সুদহার কাটছাঁটের গতি

    নভেম্বর ১৫, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি কমার গতি সাম্প্রতিক মাসগুলোয় ধীর হয়ে পড়েছে। অক্টোবরে বাড়ি ভাড়া বাড়ায় ভোক্তা মূল্য বেড়েছে। এতে আগামী বছর নাগাদ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কবে নাগাদ কী পরিমাণে সুদহার কমাবে, তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর হ্রাস ও আমদানি শুল্ক বাড়ানোর নীতি মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

    ১২ নভেম্বর মার্কিন শ্রম বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে অন্তর্নিহিত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে শ্রমবাজারে কর্মসংস্থান সৃষ্টি ও চাহিদার পরিমাণ ছিল কম। এ প্রোপটে ফেড ডিসেম্বরে তৃতীয়বারের মতো সুদহার কমাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    আর্থিক পরিষেবার সংস্থা ওয়েলস ফার্গোর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাইকেল পুগলিসে বলেন, ‘মূল্যস্ফীতি পরিস্থিতির উন্নতি স্থবির হতে শুরু করেছে। ফেড সুদহার কমানোর গতি সম্ভবত ২০২৫ সাল থেকে অর্ধেকে নামিয়ে আনতে পারে বা প্রতি দুই বৈঠকে কমবে।’

    শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস এক প্রতিবেদনে জানায়, ভোক্তা মূল্য সূচক (সিপিআই) টানা চতুর্থ মাসে দশমিক ২ শতাংশ বেড়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ। বাসা ভাড়া দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা অক্টোবরের মাসিক সিপিআই বাড়ার পেছনে ৫০ শতাংশের বেশি ভূমিকা রেখেছে।

    প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্যের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে, সেপ্টেম্বরে যা ছিল দশমিক ৪ শতাংশ। মুদি সামগ্রীর দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। এছাড়া রুটি, দুগ্ধজাত পণ্য ও ফলমূল-শাকসবজির দামও বেড়েছে। তবে মাংস, মুরগি ও মাছের দাম কিছুটা কমেছে। ডিমের দাম ৬ দশমিক ৪ শতাংশ কমে গেছে।

    গ্যাসোলিনের (পেট্রল) দাম আরো দশমিক ৯ শতাংশ কমেছে। তবে বিদ্যুতের দাম ১ দশমিক ২ ও প্রাকৃতিক গ্যাস দশমিক ৩ শতাংশ বেড়েছে।

    অক্টোবর পর্যন্ত গত ১২ মাসে সিপিআই আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা সেপ্টেম্বরে ছিল ২ দশমিক ৪। মূল্যস্ফীতি নিয়ে জনগণের অসন্তোষ ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হতে সাহায্য করেছে। সম্প্রতি তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেন। নির্বাচনী প্রচারণার সময় মতায় গেলে কর হ্রাস ও আমদানি শুল্ক বাড়ানোর কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

    তবে অর্থনীতিবিদরা মনে করছেন, ট্রাম্প কর হ্রাস ও আমদানি পণ্যে শুল্ক বৃদ্ধির নীতি বাস্তবায়ন করলে আগামী বছর মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। তিনি অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে দেশটিতে শ্রমিক সরবরাহ কমে যাবে এবং ব্যবসার খরচ বাড়াবে, যা ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করবে।

    অর্থনীতিবিদদের মতে, ফেড ডিসেম্বরে সুদহার কমানোর কথা ভাবছে। তবে পরবর্তী বছরগুলোয় এ প্রক্রিয়া সীমিত হতে পারে। এদিকে ট্রাম্প মতাসীন হওয়ার পর মার্কিন ট্রেজারি ইল্ড (মুনাফা) বেড়ে গেছে।

    উইলিয়াম ব্লেয়ারের ম্যাক্রো অর্থনীতি বিশ্লেষক রিচার্ড ডি শ্যাজাল বলেন, ‘ট্রাম্পের নীতিগুলো স্বল্পমেয়াদে মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। ভোক্তাদের মূল্যস্ফীতি সহ্য করার ইচ্ছা ও সমতা এখন অনেকটাই ভঙ্গুর। ফলে খুব সামান্য পরিবর্তন দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।’

    এদিকে প্রাথমিকভাবে মূল্যস্ফীতি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের পর মার্কিন ট্রেজারি ইল্ড কিছুটা কমে গিয়েছিল। পরে আবার বেড়েছে। ডলারের বিনিময় হার অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ১২ নভেম্বর ওয়াল স্ট্রিটের পুঁজি বাজারও বেশির ভাগ সময় ঊর্ধ্বমুখী ছিল।
    মূল্যস্ফীতি বৃদ্ধির হার আগের বছরের তুলনায় অনেকটাই কমে গেছে। ২০২২ সালে জুনে মূল্যস্ফীতি ছিল এ-যাবত কালের সর্বোচ্চ ৯ দশমিক ১ শতাংশ। এটি এখনো ফেডের ২ শতাংশ ল্যমাত্রার ওপরে রয়েছে। গত সপ্তাহে ফেড সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে।

    সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আর্থিক বাজারগুলোয় ফেডের ১৭-১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর প্রায় ৮২ দশমিক ৩ শতাংশ সম্ভাবনা দেখা গেছে, যা সিপিআই প্রতিবেদন প্রকাশের আগে ছিল ৫৮ দশমিক ৭। সুদহার অপরিবর্তিত থাকার সম্ভাবনা দেখা গেছে প্রায় ১৭ দশমিক ৭, যা আগে ছিল ৪১ দশমিক ৩ শতাংশ। ●

    অকা/বিঅ/ফর/সন্ধ্যা/১৫ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো ইরানের টোল আদায়

    ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

    দুই মাস হতে চললো ইরান যুদ্ধ
    তেলবাণিজ্যের ক্ষতি ৫ হাজার কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    এবার বিশ্ব বাজারে রুপার দামেও নতুন রেকর্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.