Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বৃহস্পতিবার, ৪ আষাঢ়, ১৪৩৩ | ১৮ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আত্মঘাতী গোলে জেতা হলো না মিশরের

    জুন ১৬, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    বেলজিয়ামের বিপক্ষে ম্যাচজুড়ে দুর্দান্ত ফুটবল খেললেও এক ভুলেই দুই পয়েন্ট হারাতে হলো মিশরকে! মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে ১-১ সমতায় থেকে ম্যাচ শেষ হয়।

    ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মিসরকে। মোহাম্মদ সালাহকে সামনে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। অন্যদিকে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামে বেলজিয়াম। ম্যাচের ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বেলজিয়ামের জাল কাঁপান ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল, আর সেটিই বিশ্বকাপের মঞ্চে মিসরকে এগিয়ে দেয়।

    গোলের পর আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মিসর। বেলজিয়াম বলের দখল বেশি রাখলেও আফ্রিকার দলটির সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১–০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিসর।

    বিরতির পর ম্যাচে সমতা ফেরানোর জন্য চাপ বাড়ায় বেলজিয়াম। ৫৩ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। ফ্রি-কিক থেকে তার দারুণ শট গিয়ে আঘাত হানে মিসরের পোস্টে। ভাগ্য সহায় হলে হয়তো তখনই সমতায় ফিরতে পারত ইউরোপের দলটি।

    তবে অপেক্ষা খুব বেশি দীর্ঘ হয়নি। ম্যাচের ৬৬ মিনিটে অবশেষে সমতায় ফেরে বেলজিয়াম, যদিও গোলটি আসে কিছুটা অপ্রত্যাশিতভাবে। বদলি হিসেবে মাঠে নামা রোমেলু লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি।

    আত্মঘাতী ওই গোলেই ১–১ সমতায় ফেরে বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় আত্মঘাতী গোল।

    সর্বশেষ হালনাগাদ 2 days আগে

    ফুটবল বিশ্বকাপ বেলজিয়াম মিশর

    এই বিষয়ে আরও সংবাদ

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
    আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

    এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের স্বস্তির জয়

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা

    শেয়ারবাজারে আজ থেকে সময় বাড়ছে লেনদেনের

    একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

    ইসলামী ব্যাংকের শেয়ারে ফিরলেন বিক্রেতারা

    অনিশ্চিত আলিবাবার বিনিয়োগ; চাপে দারাজ বাংলাদেশ

    নয় সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন

    ইনসেপ্টার বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

    সন্ধানী লাইফের ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.