Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আয় যতটা বেড়েছে, মুনাফা ততটা বাড়েনি এমটিবির

    জুলাই ৩০, ২০২৪ ৩:৫২ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ প্রতিবেদন ●
    সরকারি-বেসরকারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকেই আয় সবচেয়ে বেশি হারে বেড়েছে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি)। পাশাপাশি ঋণের সুদ বৃদ্ধির ফলে সুদ বাবদ আয়ও বেড়েছে ব্যাংকটির। কিন্তু ঋণের সুদ থেকে আয় যে হারে বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে আমানতের সুদ বাবদ ব্যয়। ব্যাংকটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

    দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে তাদের গত জানুয়ারি-জুন সময়কালের অর্ধবার্ষিক আর্থিক তথ্য প্রকাশ করেছে। এর আগে ২৮ জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

    আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাংকের ঋণের সুদহার বেড়ে যাওয়ায় জানুয়ারি ও জুন এই ছয় মাসে এমটিবির ঋণের সুদ আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৮৬১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে ঋণের সুদ বাবদ ব্যাংকটির আয় বেড়েছে ৩৭২ কোটি টাকা বা ৪৩ শতাংশ। ব্যাংক খাতে ঋণ ও আমানতের ‘নয়-ছয়’ সুদের হার গত বছরের জুলাইয়ে তুলে দেওয়া হয়। এর পর থেকে ব্যাংক খাতে আমানত ও ঋণের সুদ দুটিই বাড়তে শুরু করে। অর্থাৎ একদিকে ব্যাংকের ঋণের সুদ বাবদ আয় বৃদ্ধি পায়, অন্যদিকে আমানতের সুদ বাবদ ব্যয়ও বেড়ে যায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ক্ষেত্রেও তা-ই ঘটেছে।

    জানা গেছে, এমটিবির ঋণের সুদ বাবদ আয় যতটা বেড়েছে, আমানতের সুদ বাবদ ব্যয় তার চেয়ে বেশি বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আমানতের সুদ বাবদ ব্যাংকটির খরচ হয়েছে ৮৪৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৭৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানতের সুদ বাবদ ব্যাংকটির খরচ বেড়েছে ৩৬৯ কোটি টাকা বা ৭৭ শতাংশ।

    এদিকে ঋণের সুদ ও বিনিয়োগ থেকে ব্যাংকটির আয় যে হারে বেড়েছে, সেই হারে মুনাফা বাড়েনি। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা হয়েছে প্রায় ১১৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১০৮ কোটি টাকা। সেই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে মাত্র ৬ কোটি টাকা বা সাড়ে ৫ শতাংশ। ব্যাংকটিকে গত ছয় মাসে অবশ্য খেলাপি ঋণের বিপরীতে বড় অঙ্কের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং করতে হয়েছে।

    আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকটি প্রভিশনিং করেছে প্রায় ২৬৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে প্রভিশনিংয়ের পরিমাণ বেড়েছে ১৯৫ কোটি টাকা বা প্রায় ২৭৯ শতাংশ। এর বাইরে অ-শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগের মূল্যহ্রাসজনিত ঝুঁকি কমানোসহ বিভিন্ন খাতের বিপরীতেও আলাদাভাবে প্রভিশনিং করেছে ব্যাংকটি। সব মিলিয়ে চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটি প্রভিশনিং করেছে ৩৩৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫৮ কোটি টাকা। বড় অঙ্কের প্রভিশনিংয়ের কারণেই মূলত ব্যাংকটির মুনাফা খুব বেশি বাড়েনি। ●

    অকা/পুঁবা/ফর/রাত/৩০ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.